আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে নতুন দুটি ধামাকা গানে কণ্ঠ দিলেন এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ইবনাত সালমা। গান দুটি লিখেছেন এবং সুর করেছেন জনপ্রিয় গীতিকার ও সুরকার যাযাবর পলাশ। গানের সঙ্গীতায়োজন করেছেন শিবলু মাহমুদ। এর মধ্যে একটি আইটেম প্যাটার্নের ও অন্যটি ফোক ঘরানার সংমিশ্রণে গান দুটিকে সাজানো হয়েছে। বড় আয়োজনের মিউজিক ভিডিও সহ আসছে ঈদে স্বনামধন্য অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান গ্লোবাল প্লাস এর ব্যানারে গান গুলো প্রকাশ পাবে বলে জানা গেছে। নতুন এই গানের বিষয়ে জানতে চাইলে গায়িকা ইবনাত সালমা জানালেন, এককথায় দারুণ দুটি গান গাইলাম। গানগুলো নিয়ে আমি প্রচন্ড আশাবাদী। জাবের আহমেদ ভাইয়াকে ধন্যবাদ এতো সুন্দর দুটি গান আমাকে দিয়ে গাওয়ানোর জন্য। সবার দোয়া চাই। গীতিকার ও সুরকার যাযাবর পলাশ বললেন, ইবনাত সালমার সাথে এটাই আমার প্রথম কাজ। ও অনেক ভালো গান গায়। এই গানগুলো তার কণ্ঠে দারুন হয়েছে। আমার বিশ্বাস দুটি গানই দর্শক শ্রোতাদের ভালো লাগবে। শিবলু মাহমুদ বলেন, ইবনাত সালমার সাথে এর আগেও অসংখ্য গানের কাজ হয়েছে। তবে, এই গান দুটি একটু স্পেশাল। সঙ্গীতায়োজনে আমি আমার সেরাটা দেয়ার চেষ্টা করেছি। আশাকরি ভালো কিছু হবে ইনশাআল্লাহ।

আপনার মতামত লিখুন :