ফেব্রুয়ারির শুরুতেই সংগীতপ্রেমীদের জন্য নতুন উপহার নিয়ে আসছেন কাজী শুভ। তার কণ্ঠে ‘মনের লাইনে আয়’ গানটি পি টিউন স্টুডিওর ইউটিউবে চ্যানেলে মুক্তি পাচ্ছে ২ ফেব্রুয়ারি।
আধুনিক সুর, চটুল কথা ও ডান্স বিটে গানটি তৈরি করা হয়েছে তরুণ শ্রোতাদের কথা মাথায় রেখে। গানটি লিখেছেন সুহৃদ সুফিয়ান ও সুর সংগীতায়োজন করেছেন আদিব কবির।
গানটির ভিডিও পরিচালনা করেছেন এইচ এম হাসনাইন। এতে অভিনয় করেছেন আলিফ চৌধুরি ও মেঘা শ্রুতি।
কাজী শুভ বলেন, “ডান্স মুডের এই গানটা গাইতে আমার দারুণ লেগেছে। আশা করছি, গানটা সবার কাছে ভালো লাগবে।”

আপনার মতামত লিখুন :