জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানকে প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে তাঁকে দুই বছরের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবেও মনোনীত করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের তথ্য জানানো হয়।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, তথ্য অধিকার আইন, ২০০৯-এর ১৫(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি অধ্যাপক নাহরিন ইসলাম খানকে তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছেন। এ পদে তাঁর পারিশ্রমিক, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা সরকার নির্ধারণ করবে।
অন্যদিকে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর সংশ্লিষ্ট ধারার আওতায় রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে তাঁকে সিন্ডিকেট সদস্য হিসেবে দুই বছরের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। একই সঙ্গে পূর্বে অধ্যাপক ড. ছালেহ আহাম্মদ খানের নামে জারি করা সিন্ডিকেট সদস্য মনোনয়ন আদেশের সংশ্লিষ্ট অংশ বাতিল করা হয়েছে।
শিক্ষা ও গবেষণায় অভিজ্ঞতা
অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে তিনি জার্মানির ফ্রাইবুর্গ বিশ্ববিদ্যালয় থেকে এনভায়রনমেন্টাল গভর্ন্যান্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি নেন। এরপর মারবুর্গ বিশ্ববিদ্যালয় থেকে কমিউনিকেশন অ্যান্ড ইনোভেশন বিষয়ে পিএইচডি সম্পন্ন করেন।
শিক্ষকতা ও গবেষণার পাশাপাশি তিনি বিভিন্ন আন্তর্জাতিক ফেলোশিপ, গবেষণা অনুদান ও সম্মাননা অর্জন করেছেন।
তাঁর এ নিয়োগের মধ্য দিয়ে তথ্য অধিকার আইন বাস্তবায়ন ও তথ্য কমিশনের কার্যক্রম পরিচালনায় নতুন দায়িত্ব শুরু হচ্ছে।
পরিবর্তন সংবাদ/এইচআ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

মতামত