দৈনিক পরিবর্তন সংবাদ
প্রকাশ : শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপের উদ্যোগে সন্দ্বীপে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

সন্দ্বীপে ৩য় বারের মতো অনুষ্ঠিত হয়েছে আব্দুল মালেক লেদু চেয়ারম্যান স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬, ৯৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৪৮ শিক্ষার্থীর অংশগ্রহণ

সন্দ্বীপে ‘সন্দ্বীপ সাহিত্য’র দ্বিতীয় সংখ্যার প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

সন্দ্বীপে সীরাতুন্নবী সা. অলিম্পিয়াড অনুষ্ঠিত, অংশ নেয় ২ হাজার ৩৮৬ শিক্ষার্থী, চার কেন্দ্রে একযোগে পরীক্ষা, উপস্থিতির হার ৯৫ শতাংশের বেশি

সন্দ্বীপে মাহফুজ-সুফিয়া ফাউন্ডেশনের ইংলিশ অলিম্পিয়াড অনুষ্ঠিত, ৭১৫ শিক্ষার্থীর অংশগ্রহণ, ইংরেজি ভীতি দূর করাই মূল লক্ষ্য

সন্দ্বীপে রোকেয়া মজিবুল স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, বৃত্তি পেল ৬৯ শিক্ষার্থী

২০ ডিসেম্বর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা, চলবে চার দিন

২০ ডিসেম্বর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা, চলবে চার দিন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষদের নিয়ে আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন-২০২৬’-এ অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এ সম্মিলন অনুষ্ঠিত হচ্ছে।

সকাল ১০টা ২০ মিনিটে অনুষ্ঠানস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী। পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সম্মিলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

এবারের সম্মিলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘দক্ষতা আর প্রযুক্তিতে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষরা এতে অংশ নিচ্ছেন।

উচ্চশিক্ষার মানোন্নয়ন, কলেজ পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠা এবং সময়োপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এ সম্মিলনের আয়োজন করা হয়েছে। পাশাপাশি দক্ষ মানবসম্পদ তৈরিতে কলেজগুলোর ভূমিকা আরও কার্যকর করা এবং শিক্ষার পরিবেশ উন্নয়নের বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

আয়োজক সূত্রে জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী অধ্যয়ন করছেন। দেশের উচ্চশিক্ষায় নিয়োজিত শিক্ষার্থীদের প্রায় ৭০ শতাংশ এসব প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। ফলে উচ্চশিক্ষার সামগ্রিক মান উন্নয়নে এসব কলেজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সম্মিলনের মাধ্যমে কলেজগুলোর সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমন্বয় জোরদার, শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন এবং প্রতিষ্ঠান পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পাবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর-২) অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।

শিক্ষা সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ সম্মিলনের মাধ্যমে অধিভুক্ত কলেজগুলোর বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও শিক্ষার মানোন্নয়নে করণীয় বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও কলেজ প্রধানদের মধ্যে কার্যকর সমন্বয়ের সুযোগ তৈরি হবে।

বিষয় : জাতীয় বিশ্ববিদ্যালয়, তারেক রহমান, অধ্যক্ষ সম্মিলন, অধ্যক্ষ সম্মিলন ২০২৬, উচ্চশিক্ষা, শিক্ষা সংবাদ, শিক্ষামন্ত্রী, কলেজ শিক্ষা, বাংলাদেশের শিক্ষা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ
0:00 0:00
1.0x
দৈনিক পরিবর্তন সংবাদ

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষদের নিয়ে আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন-২০২৬’-এ অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এ সম্মিলন অনুষ্ঠিত হচ্ছে।

সকাল ১০টা ২০ মিনিটে অনুষ্ঠানস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী। পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সম্মিলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

এবারের সম্মিলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘দক্ষতা আর প্রযুক্তিতে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষরা এতে অংশ নিচ্ছেন।

উচ্চশিক্ষার মানোন্নয়ন, কলেজ পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠা এবং সময়োপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এ সম্মিলনের আয়োজন করা হয়েছে। পাশাপাশি দক্ষ মানবসম্পদ তৈরিতে কলেজগুলোর ভূমিকা আরও কার্যকর করা এবং শিক্ষার পরিবেশ উন্নয়নের বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

আয়োজক সূত্রে জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী অধ্যয়ন করছেন। দেশের উচ্চশিক্ষায় নিয়োজিত শিক্ষার্থীদের প্রায় ৭০ শতাংশ এসব প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। ফলে উচ্চশিক্ষার সামগ্রিক মান উন্নয়নে এসব কলেজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সম্মিলনের মাধ্যমে কলেজগুলোর সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমন্বয় জোরদার, শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন এবং প্রতিষ্ঠান পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পাবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর-২) অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।

শিক্ষা সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ সম্মিলনের মাধ্যমে অধিভুক্ত কলেজগুলোর বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও শিক্ষার মানোন্নয়নে করণীয় বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও কলেজ প্রধানদের মধ্যে কার্যকর সমন্বয়ের সুযোগ তৈরি হবে।

দৈনিক পরিবর্তন সংবাদ

উপদেষ্টা সম্পাদক: গোলাম আকবর খন্দকার (সাবেক এমপি)
ভারপ্রাপ্ত সম্পাদক: লেঃ কর্নেল এ কে এম রশিদুন্নবী,পিএসসি ( অবঃ)
সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহাদাৎ হোসেন

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত