দৈনিক পরিবর্তন সংবাদ
প্রকাশ : বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন, গুরুত্ব পাচ্ছে গ্রামীণ উন্নয়ন

একনেক সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান

গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়ন, নদীভাঙন প্রতিরোধ, খাল-নদী খনন এবং সড়ক অবকাঠামো সম্প্রসারণে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকা ব্যয়ের ১৬টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ১৪টি নতুন এবং দুটি সংশোধিত প্রকল্প।

বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। প্রকল্পগুলো বাস্তবায়নে সরকারের নিজস্ব অর্থায়ন থেকে ব্যয় হবে ৩২ হাজার ৮৬৩ কোটি ৭৬ লাখ টাকা।

সভায় অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাতটি এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের চারটি প্রকল্প রয়েছে। এ ছাড়া কৃষি, প্রতিরক্ষা, সড়ক যোগাযোগসহ বিভিন্ন খাতের প্রকল্পও অনুমোদন পেয়েছে।

গ্রামীণ অবকাঠামো উন্নয়নে একাধিক প্রকল্প

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় উপজেলা, ইউনিয়ন ও গ্রামীণ সড়কে দীর্ঘ সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি জয়পুরহাট, ফরিদপুর ও রাজবাড়ী, সিলেট বিভাগের চার জেলা এবং বৃহত্তর যশোর অঞ্চলের গ্রামীণ অবকাঠামো উন্নয়নে পৃথক প্রকল্প বাস্তবায়ন করা হবে।

এ ছাড়া পল্লী জীবিকায়ন প্রকল্পের তৃতীয় পর্যায়ের দ্বিতীয় সংশোধন এবং দাশেরকান্দি পয়ঃশোধনাগারের জন্য পয়ঃবর্জ্য সংগ্রহ লাইন নির্মাণ প্রকল্পও অনুমোদন দেওয়া হয়েছে।

নদীভাঙন রোধ ও খাল খননে গুরুত্ব

পানি সম্পদ মন্ত্রণালয়ের চারটি প্রকল্পের মধ্যে রয়েছে দেশব্যাপী খাল, ছোট নদী ও জলাশয় খনন এবং পুনঃখননের মাধ্যমে পানি নিষ্কাশন ও সেচসুবিধা বাড়ানোর উদ্যোগ।

এ ছাড়া জামালপুরে ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদীর ভাঙন প্রতিরোধ এবং বরিশালের বাবুগঞ্জ ও উজিরপুর উপজেলার বিভিন্ন এলাকা সুগন্ধা ও সন্ধ্যা নদীর ভাঙন থেকে রক্ষায় প্রকল্প নেওয়া হয়েছে। ঢাকার গোড়ানচটবাড়ী রিটেনশন পন্ড এবং তুরাগ নদী সুরক্ষা ও সংরক্ষণে মেট্রো ঢাকা প্রকল্পও অনুমোদন পেয়েছে।

কৃষি, নিরাপত্তা ও সড়ক যোগাযোগ খাতেও প্রকল্প

কৃষি খাতে জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধা জেলার ক্ষুদ্রসেচ উন্নয়নে একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে ঢাকার ধামরাইয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করা হবে।

অন্যদিকে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ঢাকায় বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তাদের আবাসন সমস্যা নিরসনে অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে।

সড়ক যোগাযোগ খাতে জয়পুরহাট সড়ক বিভাগের তিনটি জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীত করা হবে। পাশাপাশি মোকামতলা-কালাই-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়ক সার্ভিস লেনসহ চার লেনে উন্নীত করার প্রকল্পও অনুমোদন পেয়েছে।

৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও ১৪ প্রকল্প

এদিকে, ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও ১৪টি প্রকল্প সম্পর্কে একনেক সভায় অবহিত করা হয়েছে। এসব প্রকল্প ইতোমধ্যে পরিকল্পনামন্ত্রী অনুমোদন করেছেন।

এই তালিকায় কুমিল্লার মুরাদনগর উপজেলায় আর্চি ও বুড়ি নদী পুনঃখনন, জলবায়ু সহনশীল কৃষি ও পানি ব্যবস্থাপনা এবং জীবপ্রযুক্তির মাধ্যমে কৃষিবীজ উন্নয়ন ও বর্ধিতকরণ প্রকল্প রয়েছে।

এ ছাড়া জগন্নাথপুর ও মোহনগঞ্জে দুটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন, টিস্যু কালচার ল্যাবরেটরি কাম হর্টিকালচার সেন্টার স্থাপন ও উন্নয়ন এবং বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে ফসলের নিবিড়তা বাড়ানোর প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে।

মৎস্য ও প্রাণিসম্পদ খাতের কয়েকটি প্রকল্পও এ তালিকায় রয়েছে। এর মধ্যে মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের সক্ষমতা জোরদার, মিরকাদিম গরুর সংরক্ষণ ও উন্নয়ন গবেষণা এবং রাজশাহী বিভাগে জলবায়ু সহনশীল মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্প উল্লেখযোগ্য।

এ ছাড়া দেশের উত্তর-পূর্ব ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে জলজ প্রতিবেশ সংরক্ষণ ও ব্যবস্থাপনাসংক্রান্ত একটি প্রকল্প অসমাপ্ত রেখে সমাপ্ত করার প্রস্তাব রয়েছে। মহাসড়কের সরু ও ঝুঁকিপূর্ণ পুরোনো কংক্রিট ও বেইলি সেতুর পরিবর্তে নতুন কংক্রিট সেতু নির্মাণ এবং দুর্গম ও প্রত্যন্ত পর্যটন এলাকায় স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে টেলিটকের উচ্চগতির মোবাইল নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্প সম্পর্কেও সভায় অবহিত করা হয়েছে।

সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয় : একনেক, উন্নয়ন প্রকল্প, তারেক রহমান, গ্রামীণ অবকাঠামো, নদীভাঙন, সড়ক উন্নয়ন, কুমিল্লা মুরাদনগর

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন, গুরুত্ব পাচ্ছে গ্রামীণ উন্নয়ন
0:00 0:00
1.0x
দৈনিক পরিবর্তন সংবাদ

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন, গুরুত্ব পাচ্ছে গ্রামীণ উন্নয়ন

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: গোলাম আকবর খন্দকার (সাবেক এমপি)
ভারপ্রাপ্ত সম্পাদক: লেঃ কর্নেল এ কে এম রশিদুন্নবী,পিএসসি ( অবঃ)
সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহাদাৎ হোসেন

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত