দৈনিক পরিবর্তন সংবাদ
প্রকাশ : সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপের উদ্যোগে সন্দ্বীপে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

সন্দ্বীপে ৩য় বারের মতো অনুষ্ঠিত হয়েছে আব্দুল মালেক লেদু চেয়ারম্যান স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬, ৯৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৪৮ শিক্ষার্থীর অংশগ্রহণ

সন্দ্বীপে ‘সন্দ্বীপ সাহিত্য’র দ্বিতীয় সংখ্যার প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

সন্দ্বীপে সীরাতুন্নবী সা. অলিম্পিয়াড অনুষ্ঠিত, অংশ নেয় ২ হাজার ৩৮৬ শিক্ষার্থী, চার কেন্দ্রে একযোগে পরীক্ষা, উপস্থিতির হার ৯৫ শতাংশের বেশি

সন্দ্বীপে মাহফুজ-সুফিয়া ফাউন্ডেশনের ইংলিশ অলিম্পিয়াড অনুষ্ঠিত, ৭১৫ শিক্ষার্থীর অংশগ্রহণ, ইংরেজি ভীতি দূর করাই মূল লক্ষ্য

সন্দ্বীপে রোকেয়া মজিবুল স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, বৃত্তি পেল ৬৯ শিক্ষার্থী

২০ ডিসেম্বর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা, চলবে চার দিন

মাধ্যমিকে ইংরেজি-গণিত পড়াচ্ছেন ২০ হাজারের বেশি অযোগ্যতাসম্পন্ন শিক্ষক

মাধ্যমিকে ইংরেজি-গণিত পড়াচ্ছেন ২০ হাজারের বেশি অযোগ্যতাসম্পন্ন শিক্ষক

সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপের উদ্যোগে সন্দ্বীপে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপের উদ্যোগে সন্দ্বীপে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি দিতে চট্টগ্রামের সন্দ্বীপে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টায় সন্দ্বীপ উপজেলা পরিষদ মিলনায়তনে সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সার্বিক তত্ত্বাবধানে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সন্দ্বীপ অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সিনিয়র সহসভাপতি ও সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সম্পাদক অধ্যক্ষ মুকতাদের আজাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে উদ্বোধনী বক্তব্য দেন সন্দ্বীপ সমিতি ঢাকার সাবেক সভাপতি মো. আলমগীর। বিশেষ অতিথির বক্তব্য দেন সন্দ্বীপ শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবুল কাশেম শিল্পী।

শুভেচ্ছা বক্তব্য দেন সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সহযোগী সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন এনাম নাহার মোড় ব্যবসা কল্যাণ সমিতির আহ্বায়ক আসিফ আকতার এবং যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন আলীম মেম্বার।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের স্বীকৃতি প্রদানের পাশাপাশি এ ধরনের আয়োজন তাদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করবে। তাঁরা শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জনেই সীমাবদ্ধ না থেকে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মগধরা স্কুল অ্যান্ড কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক কাজী দেলোয়ার হোসেন সাঈদ।

অনুষ্ঠানে সন্দ্বীপের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপের উদ্যোগে সন্দ্বীপে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
0:00 0:00
1.0x
দৈনিক পরিবর্তন সংবাদ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপের উদ্যোগে সন্দ্বীপে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি দিতে চট্টগ্রামের সন্দ্বীপে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টায় সন্দ্বীপ উপজেলা পরিষদ মিলনায়তনে সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সার্বিক তত্ত্বাবধানে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সন্দ্বীপ অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সিনিয়র সহসভাপতি ও সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সম্পাদক অধ্যক্ষ মুকতাদের আজাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে উদ্বোধনী বক্তব্য দেন সন্দ্বীপ সমিতি ঢাকার সাবেক সভাপতি মো. আলমগীর। বিশেষ অতিথির বক্তব্য দেন সন্দ্বীপ শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবুল কাশেম শিল্পী।

শুভেচ্ছা বক্তব্য দেন সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সহযোগী সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন এনাম নাহার মোড় ব্যবসা কল্যাণ সমিতির আহ্বায়ক আসিফ আকতার এবং যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন আলীম মেম্বার।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের স্বীকৃতি প্রদানের পাশাপাশি এ ধরনের আয়োজন তাদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করবে। তাঁরা শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জনেই সীমাবদ্ধ না থেকে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মগধরা স্কুল অ্যান্ড কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক কাজী দেলোয়ার হোসেন সাঈদ।

অনুষ্ঠানে সন্দ্বীপের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।

দৈনিক পরিবর্তন সংবাদ

উপদেষ্টা সম্পাদক: গোলাম আকবর খন্দকার (সাবেক এমপি)
ভারপ্রাপ্ত সম্পাদক: লেঃ কর্নেল এ কে এম রশিদুন্নবী,পিএসসি ( অবঃ)
সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহাদাৎ হোসেন

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত