চট্টগ্রামের সন্দ্বীপে সাউথ সন্দ্বীপ ডিগ্রি কলেজ কেন্দ্রে আব্দুল মালেক লেদু চেয়ারম্যান স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে।
মোখলেছুর রহমান পরিবারের উদ্যোগে প্রতিষ্ঠিত আব্দুল মালেক লেদু চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশন, সারিকাইতের আয়োজনে অনুষ্ঠিত। এ পরীক্ষায় সন্দ্বীপের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৬৪৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়।
পরীক্ষা উপলক্ষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সন্দ্বীপ উপজেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের, সাউথ সন্দ্বীপ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ নাসির উদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আব্দুল মান্নান, কেন্দ্র সচিব কাজী মাহবুবুর রহিম, পরীক্ষা কমিটির আহ্বায়ক মোহাম্মদ ইউসুফ আলী মামুন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নাসির পনির, ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ সাজ্জাদ আরমান এবং সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন পরীক্ষা কমিটির সদস্য সচিব মোহাম্মদ শোয়াইব, মোহাম্মদ জিয়াউল হাসান জিবলু, মোহাম্মদ শিহাব উদ্দীন, নজরুল নাঈম, ফাহাদ চৌধুরী ও আব্দুর রহমান ইমন।
এছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্রে জানা যায়, সন্দ্বীপের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন এবং পড়াশোনার প্রতি আগ্রহ, উৎসাহ ও অনুপ্রেরণা বৃদ্ধির লক্ষ্যে মোখলেছুর রহমান পরিবারের উদ্যোগে আব্দুল মালেক লেদু চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। এ বছর তৃতীয়বারের মতো এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে।
এবারের পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের ৫৯টি প্রতিষ্ঠানের ৩৫৮ জন, ইবতেদায়ি চতুর্থ শ্রেণির ১৬টি প্রতিষ্ঠানের ৯৫ জন, অষ্টম শ্রেণির ১৪টি উচ্চ বিদ্যালয়ের ১৪৫ জন এবং দাখিল সমমানের ৬টি প্রতিষ্ঠানের ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
সব মিলিয়ে সন্দ্বীপের ৯৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৪৮ জন শিক্ষার্থী এ মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নেয়।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত অতিথি, কক্ষ পরিদর্শক, স্বেচ্ছাসেবক এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়েছে।
ফাউন্ডেশন কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সন্দ্বীপের শিক্ষার মানোন্নয়ন এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের শিক্ষামূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

মতামত