সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপের উদ্যোগে সন্দ্বীপে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ০৯ নভেম্বর ২০২৬

সন্দ্বীপে ৩য় বারের মতো অনুষ্ঠিত হয়েছে আব্দুল মালেক লেদু চেয়ারম্যান স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬, ৯৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৪৮ শিক্ষার্থীর অংশগ্রহণ ০৮ নভেম্বর ২০২৬

মানবসেবায় এগিয়ে আসছে TMF Foundation ০৮ নভেম্বর ২০২৬

নাঙ্গলকোটের আদ্রা ইউনিয়নে সুবিধাবঞ্চিতদের জন্য বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প ০৫ নভেম্বর ২০২৬

হারামিয়া ইউপি চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন চান ফছিউল আলম রহিম, ৬৮টি রাজনৈতিক মামলায় কারাবরণ, ১০ বছরের বেশি সময় কাটিয়েছেন কারাগারে ০২ নভেম্বর ২০২৬
দৈনিক পরিবর্তন সংবাদ

পরবাস

অবৈধ অভিবাসীদের সুখবর দিল ফ্রান্স

উল্লেখ্য, এবারই প্রথম আবেদনকারীরা নিয়োগকর্তার সরাসরি অংশগ্রহণ ছাড়াই নিজে থেকে আবেদন করতে পারবেন। ভাষা জ্ঞান এখন বড় চ্যালেঞ্জ ২০২৪ সালের জানুয়ারিতে পাস হওয়া নতুন অভিবাসন আইনে ভাষা জ্ঞান সংক্রান্ত শর্ত আরও কঠোর করা হয়েছে। বহু বছরের বাসস্থান কার্ড পেতে এখন B1 স্তরের (পূর্বে A2) ফরাসি ভাষা দক্ষতা প্রয়োজন। আর ১০ বছরের রেসিডেন্ট কার্ড ও নাগরিকত্ব পেতেও ভাষার উচ্চতর স্তর (B1 ও B2) আবশ্যক করা হয়েছে। বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ ফ্রান্সে বসবাসরত বহু বাংলাদেশি নাগরিক বর্তমানে নির্মাণ, হোটেল-রেস্তোরাঁ ও পরিচ্ছন্নতা খাতে কাজ করছেন। এ খাতগুলো নতুন তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায়, তারা বৈধতার জন্য আবেদন করতে পারবেন। তবে, ভাষা জ্ঞান ও অন্যান্য শর্ত পূরণ করাও হবে গুরুত্বপূর্ণ। শ্রমমন্ত্রী আস্ত্রিদ পানোসিঅঁ-বুভে বলেন, ‘এ তালিকাটি শ্রমবাজারের চাহিদা, মানবিক বাস্তবতা ও জাতীয় স্বার্থকে মাথায় রেখে তৈরি করা হয়েছে।’ চাকরি বিষয়ক সরকারি সংস্থা ফ্রঁন্স ত্রাবাই পূর্বাভাস দিয়েছে, ২০২৫ সালে কেবল হোটেল-রেস্তোরাঁ খাতেই তিন লাখ ৩৬ হাজার পদ শূন্য থাকবে, যার অনেকগুলো পূরণে কঠিন চ্যালেঞ্জ তৈরি হতে পারে। ফরাসি ট্রেড ইউনিয়ন সিজিটির মতে, তালিকাটি রাজনৈতিক সমঝোতার প্রতিফলন হলেও বাস্তব শ্রমবাজার চাহিদা পুরোপুরি প্রতিফলিত হয়নি।

অবৈধ অভিবাসীদের সুখবর দিল ফ্রান্স