চট্টগ্রাম নগরীর হালিশহরে পুলিশ লাইনের সামনে থেকে থানার একটি টহল পিকআপ ভ্যান চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে ছোটপুল এলাকায় এ ঘটনা ঘটে। সিসিটিভি ক্যামেরার ফুটেজে এক ব্যক্তিকে পিকআপটি চালিয়ে নিয়ে যেতে দেখা গেছে।
ঘটনার সময় পিকআপটি নিয়ে টহল দায়িত্বে থাকা তিন পুলিশ সদস্য পাশের একটি হোটেলে দুপুরের খাবার খেতে গিয়েছিলেন। এ সময় তাঁরা গাড়িটি পুলিশ লাইনের সামনের সড়কের পাশে রেখে যান। খাবার শেষে ফিরে এসে গাড়িটি আর সেখানে দেখতে পাননি তাঁরা।
পুলিশ সূত্রে জানা গেছে, হালিশহর থানার পুরোনো মডেলের একটি সিঙ্গেল ডেকার পিকআপ ভ্যান নিয়ে ওই তিন সদস্য টহল দায়িত্ব পালন করছিলেন। তাঁদের অনুপস্থিতির সুযোগে এক ব্যক্তি গাড়িটি নিয়ে পালিয়ে যান বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
ঘটনার পরপরই চুরি যাওয়া পিকআপ উদ্ধারে নগরীর বিভিন্ন এলাকায় তল্লাশি শুরু করেছে পুলিশ। পাশাপাশি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রকাশ্য দিবালোকে পুলিশের টহল গাড়ি চুরির ঘটনায় নগরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ জানান, সিসিটিভি ফুটেজে একজন ব্যক্তিকে গাড়িতে উঠে দ্রুত সেটি নিয়ে চলে যেতে দেখা গেছে। তাঁকে শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি চুরি হওয়া পিকআপ উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল বলেন, তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানানো হবে।

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

মতামত