সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপের উদ্যোগে সন্দ্বীপে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ০৯ নভেম্বর ২০২৬

সন্দ্বীপে ৩য় বারের মতো অনুষ্ঠিত হয়েছে আব্দুল মালেক লেদু চেয়ারম্যান স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬, ৯৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৪৮ শিক্ষার্থীর অংশগ্রহণ ০৮ নভেম্বর ২০২৬

মানবসেবায় এগিয়ে আসছে TMF Foundation ০৮ নভেম্বর ২০২৬

নাঙ্গলকোটের আদ্রা ইউনিয়নে সুবিধাবঞ্চিতদের জন্য বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প ০৫ নভেম্বর ২০২৬

হারামিয়া ইউপি চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন চান ফছিউল আলম রহিম, ৬৮টি রাজনৈতিক মামলায় কারাবরণ, ১০ বছরের বেশি সময় কাটিয়েছেন কারাগারে ০২ নভেম্বর ২০২৬
দৈনিক পরিবর্তন সংবাদ

স্বাস্থ্য ও চিকিৎসা

নাঙ্গলকোটের আদ্রা ইউনিয়নে সুবিধাবঞ্চিতদের জন্য বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আদ্রা এলাকায় সুবিধাবঞ্চিত ও অসচ্ছল মানুষের জন্য বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আগামী ৭ নভেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত আদ্রা ক্বারী বাড়ি সংলগ্ন মাঠে এ ক্যাম্প অনুষ্ঠিত হবে।ক্যাম্পে আগত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ, বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ওষুধ ও চশমা প্রদান করা হবে। পাশাপাশি ছানি পড়া রোগীদের জন্য লায়ন্স চক্ষু হাসপাতাল ঢাকা-এর সহযোগিতায় বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, আদ্রা ক্বারী বাড়ি সংলগ্ন মাঠ, তুগুরিয়া–ওমরগঞ্জ সড়ক সংলগ্ন, আদ্রা, ভোলাইন বাজার, নাঙ্গলকোট, কুমিল্লা এলাকায় এ সেবা ক্যাম্প অনুষ্ঠিত হবে।ক্যাম্পটি পরিচালনা করছে Lions Club of Dhaka Capital Central, Dist.-315, B-3। ব্যবস্থাপনা ও সার্বিক সহযোগিতায় রয়েছে Zariya Charity এবং আলোকধারা সামাজিক সংগঠন।আয়োজকরা জানান, এলাকার অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। বিশেষ করে যেসব মানুষ অর্থের অভাবে নিয়মিত চক্ষু পরীক্ষা বা চিকিৎসা করাতে পারেন না, তারা এ ক্যাম্পের মাধ্যমে প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ গ্রহণের সুযোগ পাবেন। এ ছাড়া ছানি রোগীদের শনাক্ত করে প্রয়োজনীয় ক্ষেত্রে বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে। ফলে এ উদ্যোগের মাধ্যমে এলাকার দরিদ্র ও অসচ্ছল মানুষের জন্য চক্ষু চিকিৎসায় গুরুত্বপূর্ণ সহায়তা পাওয়া যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

নাঙ্গলকোটের আদ্রা ইউনিয়নে সুবিধাবঞ্চিতদের জন্য বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প