সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপের উদ্যোগে সন্দ্বীপে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ০৯ নভেম্বর ২০২৬

সন্দ্বীপে ৩য় বারের মতো অনুষ্ঠিত হয়েছে আব্দুল মালেক লেদু চেয়ারম্যান স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬, ৯৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৪৮ শিক্ষার্থীর অংশগ্রহণ ০৮ নভেম্বর ২০২৬

মানবসেবায় এগিয়ে আসছে TMF Foundation ০৮ নভেম্বর ২০২৬

নাঙ্গলকোটের আদ্রা ইউনিয়নে সুবিধাবঞ্চিতদের জন্য বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প ০৫ নভেম্বর ২০২৬

হারামিয়া ইউপি চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন চান ফছিউল আলম রহিম, ৬৮টি রাজনৈতিক মামলায় কারাবরণ, ১০ বছরের বেশি সময় কাটিয়েছেন কারাগারে ০২ নভেম্বর ২০২৬
দৈনিক পরিবর্তন সংবাদ

অপরাধ

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত সিএনজিচালক

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এক সিএনজিচালিত অটোরিকশাচালক আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।তাৎক্ষণিকভাবে আহত চালকের নাম-পরিচয় জানা যায়নি। বিস্ফোরণের পর তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।খবর পেয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। কারা এ ঘটনায় জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করে জানান, জাদুঘরের সামনে দুটি ককটেল নিক্ষেপ করা হয়েছিল। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়। ককটেলটি একটি সিএনজিচালিত অটোরিকশার ওপর পড়লে চালক আহত হন।তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।এদিকে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ। তিনি বলেন, জাদুঘরের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনায় এক অটোরিকশাচালক গুরুতর আহত হয়েছেন। এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জাদুঘরের কার্যক্রম বাধাগ্রস্ত করা যাবে না।মহাপরিচালক আরও বলেন, গণঅভ্যুত্থানে পরাজিত শক্তি এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে আরও ঘৃণিত হবে। জাদুঘরের বাইরের নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করার বিষয়েও তাঁরা সচেষ্ট থাকবেন।

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত সিএনজিচালক