দৈনিক পরিবর্তন সংবাদ
প্রকাশ : বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

সন্দ্বীপে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ উদ্বোধন

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এর আগে প্রথম ও দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। এরই ধারাবাহিকতায় তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রবিন পারভেজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মোহসীন আলম, ফিল্ড সুপারভাইজার মো. মাহমুদুল মাওলা, ইউনিয়ন সমাজকর্মী ফয়সাল আহমেদ ও মাকসুদুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা।

প্রশিক্ষণে ফ্যামিলি কার্ড কার্যক্রমের বিভিন্ন দিক, বাস্তবায়ন প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট দায়িত্ব ও করণীয় বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ প্রশিক্ষণের মাধ্যমে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্তদের দক্ষতা ও অভিজ্ঞতা বৃদ্ধি পাবে এবং মাঠপর্যায়ে কার্যক্রমটি আরও সুষ্ঠু ও কার্যকরভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সন্দ্বীপে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ উদ্বোধন
0:00 0:00
1.0x
দৈনিক পরিবর্তন সংবাদ

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

সন্দ্বীপে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এর আগে প্রথম ও দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। এরই ধারাবাহিকতায় তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রবিন পারভেজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মোহসীন আলম, ফিল্ড সুপারভাইজার মো. মাহমুদুল মাওলা, ইউনিয়ন সমাজকর্মী ফয়সাল আহমেদ ও মাকসুদুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা।

প্রশিক্ষণে ফ্যামিলি কার্ড কার্যক্রমের বিভিন্ন দিক, বাস্তবায়ন প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট দায়িত্ব ও করণীয় বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ প্রশিক্ষণের মাধ্যমে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্তদের দক্ষতা ও অভিজ্ঞতা বৃদ্ধি পাবে এবং মাঠপর্যায়ে কার্যক্রমটি আরও সুষ্ঠু ও কার্যকরভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

দৈনিক পরিবর্তন সংবাদ

উপদেষ্টা সম্পাদক: গোলাম আকবর খন্দকার (সাবেক এমপি)
ভারপ্রাপ্ত সম্পাদক: লেঃ কর্নেল এ কে এম রশিদুন্নবী,পিএসসি ( অবঃ)
সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহাদাৎ হোসেন

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত