দৈনিক পরিবর্তন সংবাদ
আপডেট : বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

ভবিষ্যৎ নেতৃত্বের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে শিক্ষার্থীদের: প্রধানমন্ত্রী

ধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে গতকাল জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থীরা সংসদ ভবন পরিদর্শন শেষে সাক্ষাৎ করেন -পিআইডি

পড়ালেখার পাশাপাশি সমাজ, পরিবেশ ও দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ। তাই ভবিষ্যৎ কর্মজীবন ও নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে।

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে ঢাকার নবাবগঞ্জের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত ৫০ জন শিক্ষার্থী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, পড়াশোনা শেষ করে তারা বিভিন্ন পেশায় যুক্ত হবে। কেউ চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, বিজ্ঞানী কিংবা শিক্ষক হবে। তবে যে পেশাতেই কাজ করুক না কেন, ব্যক্তিগত উন্নতির পাশাপাশি সমাজ ও দেশের প্রতি দায়িত্বের বিষয়টি মনে রাখতে হবে।

তিনি শিক্ষার্থীদের খেলাধুলা, শিল্প-সংস্কৃতিচর্চা এবং দেশ ও জাতির ইতিহাস সম্পর্কে জানার পরামর্শ দেন। পাশাপাশি পরিবেশ ও সামাজিক দায়িত্ব পালনের বিষয়েও সচেতন হওয়ার তাগিদ দেন।

সাক্ষাৎ করা শিক্ষার্থীরা নবাবগঞ্জের কলাকোপা উচ্চ বিদ্যালয়, বান্দুরা হলিক্রশ হাই স্কুল অ্যান্ড কলেজ এবং সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের শিক্ষার্থী।

এদিকে এর আগে হবিগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২৪ জন শিক্ষার্থী ও ২৬ জন শিক্ষক প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পেরে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেন। তারা প্রধানমন্ত্রীকে নিজেদের জেলা হবিগঞ্জ ভ্রমণের আমন্ত্রণ জানান। পরে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের হাতে চকলেট তুলে দেন।

বিষয় : তারেক রহমান, প্রধানমন্ত্রী, শিক্ষার্থী, জাতীয় সংসদ ভবন, নবাবগঞ্জ, হবিগঞ্জ, শিক্ষা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ভবিষ্যৎ নেতৃত্বের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে শিক্ষার্থীদের: প্রধানমন্ত্রী
0:00 0:00
1.0x
দৈনিক পরিবর্তন সংবাদ

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

ভবিষ্যৎ নেতৃত্বের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে শিক্ষার্থীদের: প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

পড়ালেখার পাশাপাশি সমাজ, পরিবেশ ও দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ। তাই ভবিষ্যৎ কর্মজীবন ও নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে।

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে ঢাকার নবাবগঞ্জের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত ৫০ জন শিক্ষার্থী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, পড়াশোনা শেষ করে তারা বিভিন্ন পেশায় যুক্ত হবে। কেউ চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, বিজ্ঞানী কিংবা শিক্ষক হবে। তবে যে পেশাতেই কাজ করুক না কেন, ব্যক্তিগত উন্নতির পাশাপাশি সমাজ ও দেশের প্রতি দায়িত্বের বিষয়টি মনে রাখতে হবে।

তিনি শিক্ষার্থীদের খেলাধুলা, শিল্প-সংস্কৃতিচর্চা এবং দেশ ও জাতির ইতিহাস সম্পর্কে জানার পরামর্শ দেন। পাশাপাশি পরিবেশ ও সামাজিক দায়িত্ব পালনের বিষয়েও সচেতন হওয়ার তাগিদ দেন।

সাক্ষাৎ করা শিক্ষার্থীরা নবাবগঞ্জের কলাকোপা উচ্চ বিদ্যালয়, বান্দুরা হলিক্রশ হাই স্কুল অ্যান্ড কলেজ এবং সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের শিক্ষার্থী।

এদিকে এর আগে হবিগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২৪ জন শিক্ষার্থী ও ২৬ জন শিক্ষক প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পেরে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেন। তারা প্রধানমন্ত্রীকে নিজেদের জেলা হবিগঞ্জ ভ্রমণের আমন্ত্রণ জানান। পরে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের হাতে চকলেট তুলে দেন।

দৈনিক পরিবর্তন সংবাদ

উপদেষ্টা সম্পাদক: গোলাম আকবর খন্দকার (সাবেক এমপি)
ভারপ্রাপ্ত সম্পাদক: লেঃ কর্নেল এ কে এম রশিদুন্নবী,পিএসসি ( অবঃ)
সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহাদাৎ হোসেন

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত