দৈনিক পরিবর্তন সংবাদ
আপডেট : বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা, অনুমোদনের অপেক্ষায় ২১ প্রকল্প

ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে এ সভা শুরু হয়।

সভায় নতুন ও সংশোধিত ২১টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে। পাশাপাশি আগে অনুমোদিত ১৪টি প্রকল্পের অগ্রগতি এবং সংশোধনী প্রস্তাব নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

পরিকল্পনা বিভাগের এনইসি-একনেক ও সমন্বয় অনুবিভাগের প্রকাশিত সভার নোটিশে এসব তথ্য জানানো হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের এটি একনেকের সপ্তম সভা।

সভায় কৃষি, পানিসম্পদ, পল্লী অবকাঠামো, সড়ক পরিবহন, শিক্ষা, স্বাস্থ্য, মৎস্য ও প্রাণিসম্পদসহ বিভিন্ন খাতের প্রকল্প নিয়ে আলোচনা হবে।

নতুন ও সংশোধিত প্রকল্পের তালিকায় স্থানীয় সরকার বিভাগের একাধিক প্রকল্প রয়েছে। এর মধ্যে উপজেলা, ইউনিয়ন ও গ্রামীণ সড়কে দীর্ঘ সেতু নির্মাণ, জয়পুরহাট জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং ফরিদপুর-রাজবাড়ীসহ সিলেট বিভাগের বিভিন্ন জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প উল্লেখযোগ্য।

পানিসম্পদ মন্ত্রণালয়ের আওতায় বিভিন্ন নদী ও জলাশয় খনন, পুনঃখনন, পুনরুদ্ধার এবং নদীভাঙন প্রতিরোধের প্রকল্পও সভায় উপস্থাপনের কথা রয়েছে। এ তালিকায় মেট্রো ঢাকা প্রকল্পের গোদনগরবাড়ী রিটেনশন পন্ড এবং তুরাগ নদী সুরক্ষা ও সংরক্ষণ প্রকল্প রয়েছে।

এ ছাড়া জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধা জেলার ক্ষুদ্রসেচ উন্নয়ন, ঢাকায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ এবং বাংলাদেশ বিমান বাহিনীর আবাসনসংক্রান্ত অবকাঠামো উন্নয়নের প্রস্তাব রয়েছে। জয়পুরহাট সড়ক বিভাগের তিনটি জেলা মহাসড়ক উন্নীত করার প্রকল্পও তালিকায় অন্তর্ভুক্ত।

অর্থ-সামাজিক অবকাঠামো খাতের প্রকল্পগুলোর মধ্যে রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, পটুয়াখালী কৃষি কলেজ স্থাপন এবং আটটি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যান্সার, হৃদরোগ ও কিডনি চিকিৎসাকেন্দ্র স্থাপনের প্রস্তাব। এ ছাড়া চরফ্যাশন উপজেলায় বাংলাদেশ দাতব্য চিকিৎসালয় সংস্থার স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপনের বিষয়টিও আলোচনায় আসবে।

চলমান প্রকল্পের মধ্যে কুমিল্লার মুরাদনগর উপজেলার আর্চি ও বুড়ি নদী পুনঃখনন, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন, জীবপ্রযুক্তির মাধ্যমে কৃষিবীজ উন্নয়ন ও বর্ধিতকরণ এবং মৎস্য ও প্রাণিসম্পদ খাতের বিভিন্ন প্রকল্প রয়েছে।

সভায় শিশু-কিশোর ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিত করা, খুলনা সড়ক জোনের মহাসড়কে পুরোনো সেতুর পরিবর্তে নতুন সেতু নির্মাণ এবং দুর্গম ও প্রত্যন্ত পর্যটন এলাকায় স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে মোবাইল নেটওয়ার্ক সম্প্রসারণের প্রকল্পও আলোচনার জন্য উপস্থাপন করা হবে।

বিষয় : একনেক, তারেক রহমান, প্রধানমন্ত্রী, উন্নয়ন প্রকল্প, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, মুরাদনগর, জাতীয় অর্থনীতি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা, অনুমোদনের অপেক্ষায় ২১ প্রকল্প
0:00 0:00
1.0x
দৈনিক পরিবর্তন সংবাদ

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা, অনুমোদনের অপেক্ষায় ২১ প্রকল্প

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে এ সভা শুরু হয়।

সভায় নতুন ও সংশোধিত ২১টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে। পাশাপাশি আগে অনুমোদিত ১৪টি প্রকল্পের অগ্রগতি এবং সংশোধনী প্রস্তাব নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

পরিকল্পনা বিভাগের এনইসি-একনেক ও সমন্বয় অনুবিভাগের প্রকাশিত সভার নোটিশে এসব তথ্য জানানো হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের এটি একনেকের সপ্তম সভা।

সভায় কৃষি, পানিসম্পদ, পল্লী অবকাঠামো, সড়ক পরিবহন, শিক্ষা, স্বাস্থ্য, মৎস্য ও প্রাণিসম্পদসহ বিভিন্ন খাতের প্রকল্প নিয়ে আলোচনা হবে।

নতুন ও সংশোধিত প্রকল্পের তালিকায় স্থানীয় সরকার বিভাগের একাধিক প্রকল্প রয়েছে। এর মধ্যে উপজেলা, ইউনিয়ন ও গ্রামীণ সড়কে দীর্ঘ সেতু নির্মাণ, জয়পুরহাট জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং ফরিদপুর-রাজবাড়ীসহ সিলেট বিভাগের বিভিন্ন জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প উল্লেখযোগ্য।

পানিসম্পদ মন্ত্রণালয়ের আওতায় বিভিন্ন নদী ও জলাশয় খনন, পুনঃখনন, পুনরুদ্ধার এবং নদীভাঙন প্রতিরোধের প্রকল্পও সভায় উপস্থাপনের কথা রয়েছে। এ তালিকায় মেট্রো ঢাকা প্রকল্পের গোদনগরবাড়ী রিটেনশন পন্ড এবং তুরাগ নদী সুরক্ষা ও সংরক্ষণ প্রকল্প রয়েছে।

এ ছাড়া জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধা জেলার ক্ষুদ্রসেচ উন্নয়ন, ঢাকায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ এবং বাংলাদেশ বিমান বাহিনীর আবাসনসংক্রান্ত অবকাঠামো উন্নয়নের প্রস্তাব রয়েছে। জয়পুরহাট সড়ক বিভাগের তিনটি জেলা মহাসড়ক উন্নীত করার প্রকল্পও তালিকায় অন্তর্ভুক্ত।

অর্থ-সামাজিক অবকাঠামো খাতের প্রকল্পগুলোর মধ্যে রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, পটুয়াখালী কৃষি কলেজ স্থাপন এবং আটটি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যান্সার, হৃদরোগ ও কিডনি চিকিৎসাকেন্দ্র স্থাপনের প্রস্তাব। এ ছাড়া চরফ্যাশন উপজেলায় বাংলাদেশ দাতব্য চিকিৎসালয় সংস্থার স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপনের বিষয়টিও আলোচনায় আসবে।

চলমান প্রকল্পের মধ্যে কুমিল্লার মুরাদনগর উপজেলার আর্চি ও বুড়ি নদী পুনঃখনন, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন, জীবপ্রযুক্তির মাধ্যমে কৃষিবীজ উন্নয়ন ও বর্ধিতকরণ এবং মৎস্য ও প্রাণিসম্পদ খাতের বিভিন্ন প্রকল্প রয়েছে।

সভায় শিশু-কিশোর ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিত করা, খুলনা সড়ক জোনের মহাসড়কে পুরোনো সেতুর পরিবর্তে নতুন সেতু নির্মাণ এবং দুর্গম ও প্রত্যন্ত পর্যটন এলাকায় স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে মোবাইল নেটওয়ার্ক সম্প্রসারণের প্রকল্পও আলোচনার জন্য উপস্থাপন করা হবে।

দৈনিক পরিবর্তন সংবাদ

উপদেষ্টা সম্পাদক: গোলাম আকবর খন্দকার (সাবেক এমপি)
ভারপ্রাপ্ত সম্পাদক: লেঃ কর্নেল এ কে এম রশিদুন্নবী,পিএসসি ( অবঃ)
সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহাদাৎ হোসেন

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত