ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রতি আইনি নোটিশ পাঠানো হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থের বিষয় বিবেচনায় এ নোটিশ পাঠান।
নোটিশটি মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারের কাছে পাঠানো হয়েছে। রেজিস্টার্ড ডাক ও ইমেইলের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নোটিশটি পৌঁছানো হয়েছে বলে জানানো হয়।
নোটিশে কূটনৈতিক ও প্রশাসনিক উদ্যোগের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনানুগ হেফাজতে নেওয়ার পাশাপাশি তাঁর নিরাপত্তা নিশ্চিত করা এবং পরবর্তী বিচারিক কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।
আইনজীবী তাঁর নোটিশে উল্লেখ করেন, এ উদ্যোগের সঙ্গে কোনো রাজনৈতিক দল কিংবা বর্তমান সরকারের পক্ষে-বিপক্ষে অবস্থানের সম্পর্ক নেই। রাষ্ট্রের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও জননিরাপত্তা রক্ষার সাংবিধানিক দায়িত্ববোধ থেকেই তিনি বিষয়টি সামনে এনেছেন।
জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ
নোটিশে জাতীয় নিরাপত্তা ও রাষ্ট্রীয় গোপনীয়তার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এতে বলা হয়, দীর্ঘ সময় রাষ্ট্রের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করায় শেখ হাসিনার কাছে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা, গোয়েন্দা কার্যক্রম, কূটনৈতিক যোগাযোগ এবং জাতীয় নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন সংবেদনশীল তথ্য থাকার বিষয়টি বিবেচনায় নেওয়া প্রয়োজন।
নোটিশদাতার আশঙ্কা, প্রতিবেশী দেশে তাঁর দীর্ঘদিনের অবস্থানের কারণে এসব তথ্য বিদেশি কর্তৃপক্ষের কাছে প্রকাশিত হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। এর ফলে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের অবনতি কিংবা বৃহত্তর নিরাপত্তা সংকটের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
এ প্রসঙ্গে ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আবদরাব্বুহ মানসুর হাদি এবং ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের বিদেশে অবস্থান-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির উদাহরণ তুলে ধরা হয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতে কোনো ধরনের বৈরিতা বা সংঘাতের পরিস্থিতি তৈরি না হয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
যেভাবে দেশে ফেরানোর প্রস্তাব
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য কয়েকটি কূটনৈতিক ও প্রশাসনিক পদক্ষেপের প্রস্তাব দিয়েছেন নোটিশদাতা।
প্রথম ধাপে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক কূটনৈতিক পত্র বা ‘নোট ভার্বাল’ পাঠানোর কথা বলা হয়েছে। এতে বাংলাদেশের নাগরিক হিসেবে শেখ হাসিনার আইনগত অধিকার ও ন্যায়বিচার পাওয়ার বিষয়টি উল্লেখ করে তাঁকে নিরাপদে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের সহযোগিতা চাওয়ার প্রস্তাব রয়েছে।
পরবর্তী ধাপে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে তাঁর প্রবেশ ও আত্মসমর্পণের সুযোগ তৈরির কথা বলা হয়েছে। নোটিশে ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশনের প্রসঙ্গ উল্লেখ করে হাইকমিশনের কূটনৈতিক মর্যাদা ও নিরাপত্তার বিষয়টিও তুলে ধরা হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, হাইকমিশনে প্রবেশের পর তিনি বাংলাদেশের আইনানুগ কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করবেন। এরপর সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাঁকে হেফাজতে নেওয়া এবং দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করার কথা বলা হয়েছে।
এ ছাড়া বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে ট্রাভেল পাস বা ট্রাভেল পারমিট ইস্যু করে বাণিজ্যিক ফ্লাইট কিংবা বিশেষ উড়োজাহাজে তাঁকে দেশে আনার প্রস্তাব দেওয়া হয়েছে।
টুঙ্গিপাড়ায় বিশেষ সাব-জেল করার প্রস্তাব
দেশে ফেরার পর শেখ হাসিনার অবস্থান ও নিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তাঁর পৈতৃক বাড়িকে বিশেষ সাব-জেল বা উপকারাগার হিসেবে ঘোষণার প্রস্তাব দেওয়া হয়েছে আইনি নোটিশে।
এ ক্ষেত্রে কারা আইন ও জেল কোড অনুসরণ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারি প্রজ্ঞাপন জারির কথা উল্লেখ করা হয়েছে। ঢাকায় বিমান অবতরণের পর জনশৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপত্তাজনিত ঝুঁকি এড়াতে বিমানবন্দর থেকে পুলিশের হেলিকপ্টারে তাঁকে প্রস্তাবিত সাব-জেলে নেওয়ার বিষয়টিও নোটিশে তুলে ধরা হয়েছে।
বিচারিক প্রক্রিয়া ও আপিলের অধিকার
নোটিশে দেশে ফেরার পর শেখ হাসিনার বিচারিক অধিকার নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ২১ ধারার অধীনে আপিলের সুযোগের কথা উল্লেখ করা হয়েছে।
নোটিশদাতার বক্তব্য অনুযায়ী, সংশ্লিষ্ট আইনের বিধান অনুসারে আপিল দায়েরের নির্ধারিত সময়সীমা থাকলেও উপযুক্ত কারণ দেখিয়ে বিলম্ব মার্জনার আবেদন করা হলে আপিল বিভাগ তা বিবেচনা করতে পারেন।
এ ছাড়া বিভিন্ন আদালতে তাঁর বিরুদ্ধে বিচারাধীন অন্যান্য দেওয়ানি ও ফৌজদারি মামলার কার্যক্রম চালু রাখতে ভার্চুয়াল বিচারব্যবস্থা ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০ অনুসারে অডিও-ভিডিও সংযোগের মাধ্যমে হাজিরা ও সাক্ষ্যগ্রহণের কথা বলা হয়েছে।
নোটিশে আরও বলা হয়, সব ধরনের আপিল ও বিচারিক কার্যক্রম শেষ হওয়ার পর সংশ্লিষ্ট আদালতের দেওয়া রায় ও আদেশ আইন অনুযায়ী কার্যকর করতে হবে।
১৫ দিনের সময়সীমা, পরবর্তী পদক্ষেপের হুঁশিয়ারি
সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে প্রস্তাবিত কূটনৈতিক, প্রশাসনিক ও আইনি পদক্ষেপ গ্রহণ করে লিখিতভাবে তাঁকে অবহিত করার দাবি জানিয়েছেন আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন।
নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট পিটিশন দায়ের করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
রাষ্ট্রীয় সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা, গোপনীয়তা এবং নাগরিকের সাংবিধানিক অধিকার সুরক্ষার বিষয়গুলো সামনে রেখেই এ আইনি উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নোটিশদাতা।

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

মতামত