রাজধানীর ধানমন্ডিতে এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামে এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) ধানমন্ডির মীনা বাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়। পরে মহানগর পুলিশের রমনা জোনের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ দণ্ড দেন।
আদালতসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, মারধরের শিকার ব্যক্তির নাম শহীদ আবদুল্লাহ আল মাসুদ, যিনি মাসুদ রানা নামেও পরিচিত। তাঁর বয়স ৪৮ বছর।
এর আগে সোমবার রাজধানীর ধানমন্ডির সাতমসজিদ সড়কে বাংলাদেশ আই হসপিটালের বিপরীত পাশে ফুটপাতে এ ঘটনা ঘটে। এক তরুণীকে শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে ওই ব্যক্তির সঙ্গে খালিদ হাসানের বিরোধের সৃষ্টি হয় বলে জানা গেছে। পরে তাঁকে মারধর এবং কান ধরে ওঠবস করানো হয়।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। ভিডিওতে ওই ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করানোর দৃশ্য দেখা যায়। এ সময় ঘটনাস্থলের আশপাশে কয়েকজন পুলিশ সদস্যকেও উপস্থিত থাকতে দেখা যায়।
এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ধানমন্ডি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল হাইকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

মতামত