দৈনিক পরিবর্তন সংবাদ
আপডেট : শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

দুর্গাপূজার নিরাপত্তায় তিন লাখের বেশি সদস্য দায়িত্বে: আইজিপি

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন, নিরাপদ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উদ্‌যাপনে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষের সম্মিলিত প্রয়াস কামনা করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে রাজধানীর বনানী পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ আহ্বান জানান।

আইজিপি বলেন, দুর্গাপূজার মূল সুর ও চেতনা হলো সমাজ থেকে অন্যায়, অবিচার ও বৈষম্য দূর করা। এ মানবিক চেতনাকে ধারণ করে দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন তিন লাখ সদস্য

সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপূজা নিরাপদ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করছেন বলে জানান পুলিশপ্রধান।

তিনি বলেন, সারা দেশে ৩১ হাজারের বেশি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে তিন লাখেরও বেশি সদস্য দিনরাত দায়িত্ব পালন করছেন।

নিরাপত্তাব্যবস্থা নিয়ে অপপ্রচারের বিষয়ে উদ্বেগ জানিয়ে আইজিপি বলেন, কঠোর নিরাপত্তাবলয়ের মধ্যেও পূজা ‘নিয়ন্ত্রিতভাবে’ পরিচালিত হচ্ছে বলে একটি নির্দিষ্ট মহল থেকে প্রচার চালানো হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। তাঁর মতে, যারা দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করে অনাকাঙ্ক্ষিত সুযোগ নিতে চায়, তারাই এ ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় মাঠপর্যায়ে তৎপরতা

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর উপস্থিতিতে আইজিপি বলেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিয়মিত দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বশীলতা ও তদারকি মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আরও উৎসাহিত ও উজ্জীবিত করছে বলেও মন্তব্য করেন তিনি।

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং সবার অংশগ্রহণে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন পুলিশপ্রধান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দুর্গাপূজার নিরাপত্তায় তিন লাখের বেশি সদস্য দায়িত্বে: আইজিপি
0:00 0:00
1.0x
দৈনিক পরিবর্তন সংবাদ

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

দুর্গাপূজার নিরাপত্তায় তিন লাখের বেশি সদস্য দায়িত্বে: আইজিপি

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন, নিরাপদ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উদ্‌যাপনে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষের সম্মিলিত প্রয়াস কামনা করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে রাজধানীর বনানী পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ আহ্বান জানান।

আইজিপি বলেন, দুর্গাপূজার মূল সুর ও চেতনা হলো সমাজ থেকে অন্যায়, অবিচার ও বৈষম্য দূর করা। এ মানবিক চেতনাকে ধারণ করে দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন তিন লাখ সদস্য

সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপূজা নিরাপদ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করছেন বলে জানান পুলিশপ্রধান।

তিনি বলেন, সারা দেশে ৩১ হাজারের বেশি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে তিন লাখেরও বেশি সদস্য দিনরাত দায়িত্ব পালন করছেন।

নিরাপত্তাব্যবস্থা নিয়ে অপপ্রচারের বিষয়ে উদ্বেগ জানিয়ে আইজিপি বলেন, কঠোর নিরাপত্তাবলয়ের মধ্যেও পূজা ‘নিয়ন্ত্রিতভাবে’ পরিচালিত হচ্ছে বলে একটি নির্দিষ্ট মহল থেকে প্রচার চালানো হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। তাঁর মতে, যারা দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করে অনাকাঙ্ক্ষিত সুযোগ নিতে চায়, তারাই এ ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় মাঠপর্যায়ে তৎপরতা

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর উপস্থিতিতে আইজিপি বলেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিয়মিত দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বশীলতা ও তদারকি মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আরও উৎসাহিত ও উজ্জীবিত করছে বলেও মন্তব্য করেন তিনি।

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং সবার অংশগ্রহণে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন পুলিশপ্রধান।

দৈনিক পরিবর্তন সংবাদ

উপদেষ্টা সম্পাদক: গোলাম আকবর খন্দকার (সাবেক এমপি)
ভারপ্রাপ্ত সম্পাদক: লেঃ কর্নেল এ কে এম রশিদুন্নবী,পিএসসি ( অবঃ)
সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহাদাৎ হোসেন

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত