মানসিক স্বাস্থ্য সমস্যা মানুষের দৈনন্দিন জীবনযাপন, ব্যক্তিগত পরিচর্যা, মনোযোগ, সিদ্ধান্ত গ্রহণ, পড়াশোনা, কর্মদক্ষতা ও সামাজিক যোগাযোগে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এসব সীমাবদ্ধতা কাটিয়ে ব্যক্তিকে স্বাভাবিক ও স্বনির্ভর জীবনে ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে অকুপেশনাল থেরাপি।
অকুপেশনাল থেরাপি কী?
অকুপেশনাল থেরাপি একটি বিজ্ঞানভিত্তিক চিকিৎসাসেবা। শারীরিক বা মানসিক অসুস্থতার কারণে দৈনন্দিন কাজকর্মে সৃষ্ট প্রতিবন্ধকতা কমানো এবং ব্যক্তির সক্ষমতা বাড়ানোই এ থেরাপির মূল লক্ষ্য। এর মাধ্যমে একজন ব্যক্তি নিজের যত্ন নেওয়া, পড়াশোনা, কর্মজীবন ও সামাজিক কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে অংশ নিতে পারেন।
দৈনন্দিন কাজে সক্ষমতা বৃদ্ধি
অকুপেশনাল থেরাপিস্ট ব্যক্তির প্রয়োজন, সক্ষমতা ও জীবনযাপনের ধরন মূল্যায়ন করে উপযুক্ত থেরাপি ও কার্যক্রম নির্ধারণ করেন। এর মাধ্যমে ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, পোশাক পরা, খাওয়াদাওয়া এবং অন্যান্য দৈনন্দিন কাজের দক্ষতা বাড়ানো হয়। পাশাপাশি হাত ও আঙুলের সূক্ষ্ম নড়াচড়া এবং লেখালেখির মতো কাজের দক্ষতা উন্নয়নেও সহায়তা করা হয়।
মনোযোগ ও সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা উন্নয়ন
মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের মনোযোগ, স্মৃতিশক্তি, পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণে অসুবিধা হতে পারে। অকুপেশনাল থেরাপি এসব দক্ষতা উন্নত করার পাশাপাশি সমস্যা সমাধানের সক্ষমতা বাড়াতে সহায়তা করে। এ ছাড়া নিয়মিত রুটিন তৈরি, চাপ মোকাবিলা এবং উদ্বেগ নিয়ন্ত্রণের কার্যকর কৌশল শেখানোর মাধ্যমে ব্যক্তির আত্মবিশ্বাস ও স্বনির্ভরতা বাড়ানো হয়।
সামাজিক ও কর্মজীবনে ফিরে আসার প্রস্তুতি
অকুপেশনাল থেরাপির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো সামাজিক যোগাযোগ ও পারস্পরিক সম্পর্কের দক্ষতা বৃদ্ধি। এর মাধ্যমে ব্যক্তি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে আরও কার্যকরভাবে অংশগ্রহণের প্রস্তুতি নিতে পারেন। ব্যক্তির সক্ষমতা অনুযায়ী পড়াশোনা ও কর্মজীবনে ফিরে আসার ক্ষেত্রেও এ থেরাপি সহায়ক ভূমিকা পালন করে।
বিশেষজ্ঞদের মতে, মানসিক স্বাস্থ্যসেবার লক্ষ্য শুধু রোগের উপসর্গ কমানো নয়; বরং ব্যক্তিকে অর্থপূর্ণ, স্বাভাবিক ও স্বনির্ভর জীবনযাপনে ফিরিয়ে আনাও গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে অকুপেশনাল থেরাপি মানসিক স্বাস্থ্য পুনর্বাসনের একটি কার্যকর পদ্ধতি।
সূত্র: ফারহানা হক, সিনিয়র ক্লিনিক্যাল অকুপেশনাল থেরাপিস্ট ও ইনচার্জ, মেন্টাল হেলথ ডে-সেন্টার, সিআরপি, মিরপুর, ঢাকা
পরিবর্তন সংবাদ/এসআর

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

মতামত