দৈনিক পরিবর্তন সংবাদ
আপডেট : শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত সিএনজিচালক

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণের পর ঘটনাস্থলে পড়ে থাকতে দেখা যায় একটি লাল বস্তু। এ ঘটনায় আহত হয়েছেন এক সিএনজিচালিত অটোরিকশাচালক। ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এক সিএনজিচালিত অটোরিকশাচালক আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে আহত চালকের নাম-পরিচয় জানা যায়নি। বিস্ফোরণের পর তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

খবর পেয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। কারা এ ঘটনায় জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করে জানান, জাদুঘরের সামনে দুটি ককটেল নিক্ষেপ করা হয়েছিল। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়। ককটেলটি একটি সিএনজিচালিত অটোরিকশার ওপর পড়লে চালক আহত হন।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

এদিকে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ। তিনি বলেন, জাদুঘরের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনায় এক অটোরিকশাচালক গুরুতর আহত হয়েছেন। এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জাদুঘরের কার্যক্রম বাধাগ্রস্ত করা যাবে না।

মহাপরিচালক আরও বলেন, গণঅভ্যুত্থানে পরাজিত শক্তি এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে আরও ঘৃণিত হবে। জাদুঘরের বাইরের নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করার বিষয়েও তাঁরা সচেষ্ট থাকবেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত সিএনজিচালক
0:00 0:00
1.0x
দৈনিক পরিবর্তন সংবাদ

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত সিএনজিচালক

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এক সিএনজিচালিত অটোরিকশাচালক আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে আহত চালকের নাম-পরিচয় জানা যায়নি। বিস্ফোরণের পর তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

খবর পেয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। কারা এ ঘটনায় জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করে জানান, জাদুঘরের সামনে দুটি ককটেল নিক্ষেপ করা হয়েছিল। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়। ককটেলটি একটি সিএনজিচালিত অটোরিকশার ওপর পড়লে চালক আহত হন।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

এদিকে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ। তিনি বলেন, জাদুঘরের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনায় এক অটোরিকশাচালক গুরুতর আহত হয়েছেন। এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জাদুঘরের কার্যক্রম বাধাগ্রস্ত করা যাবে না।

মহাপরিচালক আরও বলেন, গণঅভ্যুত্থানে পরাজিত শক্তি এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে আরও ঘৃণিত হবে। জাদুঘরের বাইরের নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করার বিষয়েও তাঁরা সচেষ্ট থাকবেন।

দৈনিক পরিবর্তন সংবাদ

উপদেষ্টা সম্পাদক: গোলাম আকবর খন্দকার (সাবেক এমপি)
ভারপ্রাপ্ত সম্পাদক: লেঃ কর্নেল এ কে এম রশিদুন্নবী,পিএসসি ( অবঃ)
সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহাদাৎ হোসেন

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত