প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রকৌশল, আইন, আর্থিক বিশ্লেষণ, নিরীক্ষা ও প্রটোকলসহ বিভিন্ন বিভাগে জনবল নেওয়া হবে। এর মধ্যে সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) পদে ৬ জন, সহকারী প্রকৌশলী (টেক্সটাইল) পদে ৩ জন, সহকারী প্রকৌশলী (লেদার) পদে ২ জন, সহকারী প্রকৌশলী (আর্কিটেকচার) পদে ৪ জন, সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল) পদে ৭ জন এবং সহকারী প্রকৌশলী (সিভিল) পদে ২২ জন নিয়োগ দেওয়া হবে।
এ ছাড়া উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) পদে ৮ জন, উপসহকারী প্রকৌশলী (মেকানিক্যাল) পদে ৯ জন, উপসহকারী প্রকৌশলী (সিভিল) পদে ৩৬ জন, উপসহকারী প্রকৌশলী (আর্কিটেকচার) পদে ১ জন এবং উপসহকারী প্রকৌশলী (টেক্সটাইল) পদে ৪ জন নেওয়া হবে।
অন্যদিকে, সিনিয়র অফিসার (ল/আইন) পদে ৮১ জন, সিনিয়র অফিসার (ফিনান্সিয়াল অ্যানালিস্ট) পদে ১৪ জন, ফিনান্সিয়াল অ্যানালিস্ট পদে ১ জন, আইন কর্মকর্তা পদে ১ জন, সিনিয়র অফিসার (নিরীক্ষা) পদে ২০ জন এবং প্রটোকল অফিসার পদে ১ জন নিয়োগ দেওয়া হবে।
বেতন স্কেল
বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রেড-৯-এর পদগুলোর বেতন স্কেল ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা। গ্রেড-১০-এর পদগুলোর বেতন স্কেল ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা। আর গ্রেড-৬-এর আইন কর্মকর্তা পদের বেতন স্কেল ৩৫ হাজার ৫০০ থেকে ৬৭ হাজার ১০ টাকা।
বয়সসীমা
১ এপ্রিল ২০২৬ তারিখে ১ থেকে ১৭ নম্বর পদের প্রার্থীদের বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে ১৫ নম্বর পদের আইন কর্মকর্তা পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ করা হয়েছে।
আবেদনপ্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আগে থেকে সিভি আইডি থাকা প্রার্থীরা তাঁদের বিদ্যমান সিভি আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে আবেদন করতে পারবেন। নতুন প্রার্থীদের পছন্দের পদের পাশে ‘Apply Online’ অপশনে ক্লিক করে ‘Register Now’ লিংকের মাধ্যমে নিবন্ধন করতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন জমা দিতে হবে। আবেদন সম্পন্ন হলে প্রার্থীকে একটি সিভি আইডি নম্বর দেওয়া হবে। ভবিষ্যতে ব্যবহারের জন্য সিভি আইডি ও পাসওয়ার্ড সংরক্ষণ করতে হবে।
আবেদন ফি ও শেষ সময়
আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৮ অক্টোবর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট। নিয়োগের শর্তাবলি, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য বিস্তারিত তথ্য জানতে বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট https://erecruitment.bb.org.bd/ এবং প্রকাশিত মূল বিজ্ঞপ্তি দেখতে হবে।
পরিবর্তন সংবাদ/এসআর

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

মতামত