সাগরবেষ্টিত দ্বীপ সন্দ্বীপে নিরাপদ মাতৃত্বসেবা ও সাধারণ মানুষের চিকিৎসাসেবার প্রত্যাশা নিয়ে যাত্রা শুরু হয়েছিল একটি স্বপ্নের। সেই স্বপ্ন আজ পেরিয়েছে এক যুগের দ্বারপ্রান্ত। নানা প্রতিকূলতা, সীমাবদ্ধতা ও চড়াই-উতরাই অতিক্রম করে ১২ বছরে পদার্পণ করতে যাচ্ছে সন্দ্বীপের প্রথম বেসরকারি হাসপাতাল সন্দ্বীপ মেডিকেল সেন্টার লিমিটেড। প্রতিষ্ঠার একযুগ পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠানটি হাতে নিয়েছে বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতি।
৬ হাজার ৬১০টি নরমাল ডেলিভারি ও ৬ হাজার ৩৮৮টি সিজারিয়ান অপারেশনের মাধ্যমে দ্বীপের মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে প্রতিষ্ঠানটি।
২০১৪ সালে প্রতিষ্ঠিত এই হাসপাতাল ১৪ নভেম্বর ২০২৬ তারিখে ১২ বছরে পদার্পণ করছে। এ উপলক্ষে গত দুই দিন ধরে প্রতিষ্ঠানের প্রস্তুতি সভা ও বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। এরই ধারাবাহিকতায় ১৩ নভেম্বর সন্ধ্যা ৬টায় স্থানীয় সংবাদকর্মীদের নিয়ে আয়োজন করা হয় এক প্রেসমিটের। সেখানে হাসপাতালটির প্রতিষ্ঠার পেছনের স্বপ্ন, দীর্ঘ সংগ্রামের গল্প, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনার নানা দিক তুলে ধরেন প্রতিষ্ঠানের উদ্যোক্তা ও পরিচালনা পর্ষদের সদস্যরা।
সন্দ্বীপের বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান আনন্দ পাঠশালার সভাকক্ষে আয়োজিত এ প্রেসমিটে উপস্থিত ছিলেন সন্দ্বীপ মেডিকেল সেন্টারের চেয়ারম্যান ডা. আশিক এ এলাহী, ম্যানেজিং ডিরেক্টর ডা. মনিরুল আলম, উদ্যোক্তা সদস্য প্রফেসর ড. আবদুর রহিম, বিশেষজ্ঞ চিকিৎসক ও উদ্যোক্তা সদস্য ডা. সাইফুল আজম সাজ্জাদ, উদ্যোক্তা সদস্য মো. হেলালউদ্দিন এবং হাসপাতালের ম্যানেজার মো. নুরুল আমীন।
একটি স্বপ্ন থেকে চিকিৎসাসেবার প্রতিষ্ঠানে
প্রতিষ্ঠানটির সূচনালগ্নের গল্প তুলে ধরতে গিয়ে বক্তারা স্মরণ করেন চট্টগ্রামভিত্তিক নেবুলা প্রপার্টিজ লিমিটেড এবং সন্দ্বীপ আনন্দ পাঠশালার ভূমিকার কথা। তাঁদের ভাষ্য অনুযায়ী, সন্দ্বীপের সাড়ে চার লাখ মানুষের চিকিৎসাসেবার প্রয়োজনীয়তা, বিশেষ করে প্রসূতি মায়েদের নিরাপদ চিকিৎসার বিষয়টি বিবেচনায় নিয়েই কয়েকজন স্বপ্নবাজ সন্দ্বীপসন্তান ও স্থানীয় সহযোগীদের সম্মিলিত উদ্যোগে গড়ে ওঠে সন্দ্বীপের প্রথম বেসরকারি হাসপাতাল।
উদ্যোক্তাদের অনেকেই বর্তমানে চিকিৎসা ও শিক্ষাসহ বিভিন্ন পেশায় নিজ নিজ অবস্থানে প্রতিষ্ঠিত। তবে তাঁদের সেই উদ্যোগের মূল স্বপ্ন ছিল দ্বীপের মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া। সেই লক্ষ্যকে সামনে রেখে গত ১২ বছরে নানা সীমাবদ্ধতা মোকাবিলা করে প্রতিষ্ঠানটি ধীরে ধীরে সাধারণ মানুষের আস্থার জায়গা তৈরি করতে সক্ষম হয়েছে।
মাতৃত্বসেবায় উল্লেখযোগ্য অর্জন
সন্দ্বীপের ভৌগোলিক বাস্তবতায় চিকিৎসাসেবা নিশ্চিত করা বরাবরই একটি বড় চ্যালেঞ্জ। চারদিকে সাগরবেষ্টিত হওয়ায় জটিল রোগের চিকিৎসা, উন্নত অস্ত্রোপচার কিংবা সংকটাপন্ন রোগীদের সেবা নিতে অনেককেই ঢাকা ও চট্টগ্রামে ছুটতে হয়। তারপরও স্থানীয় পর্যায়ে প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে সন্দ্বীপ মেডিকেল সেন্টার।
হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠার পর থেকে গত ১২ বছরে এখানে ৬ হাজার ৬১০ জন মায়ের নরমাল ডেলিভারি এবং ৬ হাজার ৩৮৮ জন মায়ের সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়েছে। অর্থাৎ শুধু প্রসূতি সেবাতেই ১২ হাজার ৯৯৮টি ডেলিভারি সম্পন্ন করার অভিজ্ঞতা অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠানটিকে নিছক মুনাফাভিত্তিক বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত করা তাদের উদ্দেশ্য নয়। বরং প্রসূতি মায়েদের নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং সাধারণ রোগীদের সাধ্যের মধ্যে প্রয়োজনীয় চিকিৎসা প্রদানই তাঁদের প্রধান লক্ষ্য। তবে জটিল রোগের চিকিৎসা কিংবা বিশেষায়িত সেবার প্রয়োজন হলে রোগীদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানোর ব্যবস্থা করা হয়।
তাঁদের মতে, চিকিৎসাসেবায় সর্বোচ্চ প্রচেষ্টা থাকলেও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কখনো কখনো তৈরি হতে পারে। তবে রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করাই চিকিৎসক ও সংশ্লিষ্ট সবার প্রধান দায়িত্ব।
সেবার পরিধি বাড়াতে নতুন ভবন, আসছে লিফট
সময়ের সঙ্গে রোগীর সংখ্যা ও সেবার চাহিদা বাড়ায় হাসপাতালের অবকাঠামোগত উন্নয়নেও উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। হাসপাতালের পুকুর ভরাট করে নির্মাণ করা হয়েছে নতুন তিনতলা ভবন। এর মাধ্যমে কেবিন সংকট অনেকটাই নিরসন হয়েছে। পাশাপাশি নতুন ভবনে শুরু হয়েছে হাসপাতালের অন্যান্য চিকিৎসা কার্যক্রমও।
বর্তমানে হাসপাতালে দুইজন কনসালট্যান্টসহ ছয়জন নারী ও পুরুষ চিকিৎসক চিকিৎসাসেবা দিচ্ছেন। তাঁদের পাশাপাশি নার্স, টেকনিশিয়ান, কর্মকর্তা ও কর্মচারী মিলিয়ে প্রায় ১১৫ জন জনবল হাসপাতালের সেবাকার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন। রোগীদের পাশাপাশি চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী এবং সেবাপ্রার্থী ও দর্শনার্থীদের যাতায়াত আরও সহজ করতে অচিরেই হাসপাতালে লিফট স্থাপনের পরিকল্পনাও রয়েছে।
প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ মনে করে, সন্দ্বীপের মানুষের আন্তরিক সহযোগিতা ও ভালোবাসাই তাদের দীর্ঘ পথচলার সবচেয়ে বড় শক্তি। ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকলে দ্বীপের চিকিৎসাসেবার মান ও পরিধি আরও বাড়ানো সম্ভব হবে।
১৪ নভেম্বর বর্ণাঢ্য একযুগ পূর্তি উৎসব
১২ বছর পূর্তি উপলক্ষে ১৪ নভেম্বর সকাল ১০টা থেকে সন্দ্বীপ মেডিকেল সেন্টার সংলগ্ন সন্দ্বীপ আনন্দ পাঠশালা মাঠে অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব।
'বিরামবিহীন নিরাপদ মাতৃত্বসেবার দুর্গম অভিযাত্রার একযুগ পেরিয়ে—' শীর্ষক এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সন্দ্বীপ থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোস্তফা কামাল পাশা এমপির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিদের।
১২ বছরের এই পথচলা কেবল একটি হাসপাতালের প্রতিষ্ঠাবার্ষিকী নয়; বরং সন্দ্বীপের মানুষের চিকিৎসাসেবা পাওয়ার প্রত্যাশা, নিরাপদ মাতৃত্বের স্বপ্ন এবং স্থানীয় উদ্যোগে স্বাস্থ্যসেবার একটি সম্ভাবনাময় অধ্যায়ের উদযাপন। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনের মধ্য দিয়ে অতীতের অর্জনকে স্মরণ করার পাশাপাশি ভবিষ্যতে আরও উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা প্রদানের প্রত্যয় ব্যক্ত করতে চায় সন্দ্বীপ মেডিকেল সেন্টার।

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

মতামত