বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) দায়িত্ব পালনকালে আলোচনায় ছিলেন নাজমুল আবেদীন ফাহিম ও এম. নাজমুল ইসলাম। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড ভেঙে যাওয়ার পর দীর্ঘদিন অনেকটা আড়ালে ছিলেন তাঁরা। এবার নতুন রাজনৈতিক ক্রীড়া সংগঠনের নেতৃত্বে আসার মধ্য দিয়ে আবারও আলোচনায় ফিরছেন এই দুই সাবেক বোর্ড কর্মকর্তা।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন ক্রীড়া উইং ‘ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’-এর আহ্বায়ক হচ্ছেন দেশের পরিচিত ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম। সংগঠনটির সদস্যসচিবের দায়িত্ব পাচ্ছেন বিসিবির সাবেক পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম. নাজমুল ইসলাম।
আনুষ্ঠানিক আত্মপ্রকাশ
সোমবার (২ নভেম্বর) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হওয়ার কথা রয়েছে। এনসিপি তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।
ক্রীড়াঙ্গনের উন্নয়নে কাজের পরিকল্পনা
নতুন এই অ্যালায়েন্সে সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদেরও যুক্ত করা হচ্ছে। পর্যায়ক্রমে সংগঠনটির পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
দেশের ক্রীড়া খাতের উন্নয়ন, বিভিন্ন খেলাধুলা নিয়ে আলোচনা ও পরামর্শ প্রদান এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবে সংগঠনটি। পাশাপাশি ক্রীড়াঙ্গনের কোনো অনিয়ম, ভুলত্রুটি বা অসংগতি থাকলে সেগুলোও তুলে ধরার পরিকল্পনা রয়েছে।
তরুণ সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করা এবং দেশের ক্রীড়াঙ্গনে ইতিবাচক পরিবর্তন আনাও সংগঠনটির অন্যতম লক্ষ্য। সোমবারের অনুষ্ঠানে অ্যালায়েন্সটির পূর্ণাঙ্গ লক্ষ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পqনা তুলে ধরা হবে।
পরিবর্তন সংবাদ/এসআর

সোমবার, ০২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

মতামত