দৈনিক পরিবর্তন সংবাদ

সন্দ্বীপে মাহফুজ-সুফিয়া ফাউন্ডেশনের ইংলিশ অলিম্পিয়াড অনুষ্ঠিত, ৭১৫ শিক্ষার্থীর অংশগ্রহণ, ইংরেজি ভীতি দূর করাই মূল লক্ষ্য

ইংলিশ অলিম্পিয়াডে পরীক্ষা দিচ্ছে পরীক্ষার্থীরা

শিক্ষার্থীদের ইংরেজি ভাষার প্রতি ভীতি দূর করে আত্মবিশ্বাসী করে তোলা এবং শৈশব থেকেই ইংরেজিতে দক্ষতা অর্জনে উৎসাহিত করার লক্ষ্যে চট্টগ্রামের সন্দ্বীপে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘সন্দ্বীপ ইংলিশ অলিম্পিয়াড মেধাবৃত্তি প্রতিযোগিতা-২০২৬’।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার মুছাপুর হাজী আবদুল বাতেন উচ্চ বিদ্যালয়ে মাহফুজ-সুফিয়া ফাউন্ডেশনের উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সন্দ্বীপের বিভিন্ন  মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে নবম শ্রেণির প্রায় ৭১৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

প্রতিযোগিতাটির পৃষ্ঠপোষকতা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন। আয়োজনটি তত্ত্বাবধানে ছিল মাধ্যমিক সহকারী শিক্ষক পরিষদ ও বাংলাদেশ শিক্ষক সমিতি, সন্দ্বীপ উপজেলা শাখা।

প্রতিযোগিতায় কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন মুছাপুর হাজী আবদুল বাতেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাইনউদ্দীন। পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন একে ফজলুল করিম ও রহিম উল্লাহ। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন নাজমুল ইসলাম। প্রধান পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেন রিয়াদ উদ্দিন ও কাজী আনোয়ার হোসেন।

আয়োজকরা জানান, ইংরেজি ভাষা শেখার ক্ষেত্রে অনেক শিক্ষার্থীর মধ্যে যে জড়তা ও ভীতি কাজ করে, তা দূর করাই এ অলিম্পিয়াডের অন্যতম প্রধান লক্ষ্য। প্রচলিত শ্রেণিকক্ষের পাঠ্যক্রমের বাইরে শিক্ষার্থীদের মেধা যাচাই, ইংরেজি ভাষার প্রতি আগ্রহ সৃষ্টি এবং প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তাদের মতে, বর্তমান বিশ্বে উচ্চশিক্ষা, প্রযুক্তি, গবেষণা ও আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে ইংরেজি ভাষার দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শিক্ষাজীবনের প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের ইংরেজিতে দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি ভাষাটি ব্যবহারে আত্মবিশ্বাসী করে তোলা প্রয়োজন।

মাহফুজ-সুফিয়া ফাউন্ডেশনের উদ্যোগে ধারাবাহিকভাবে তৃতীয়বারের মতো এ প্রতিযোগিতা আয়োজন করতে পেরে সন্তোষ প্রকাশ করেন সংশ্লিষ্টরা। তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ, সুস্থ প্রতিযোগিতার চর্চা এবং ভাষাগত দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে সহায়ক হবে।

সন্দ্বীপের শিক্ষার্থীদের শিক্ষাগত উৎকর্ষ ও সম্ভাবনাকে বিকশিত করার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা। একই সঙ্গে শিক্ষার মানোন্নয়ন ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে সমাজের বিত্তবান ব্যক্তি, শিক্ষানুরাগী ও বিভিন্ন প্রতিষ্ঠানকে শিক্ষামূলক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সন্দ্বীপে মাহফুজ-সুফিয়া ফাউন্ডেশনের ইংলিশ অলিম্পিয়াড অনুষ্ঠিত, ৭১৫ শিক্ষার্থীর অংশগ্রহণ, ইংরেজি ভীতি দূর করাই মূল লক্ষ্য
0:00 0:00
1.0x
দৈনিক পরিবর্তন সংবাদ

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

সন্দ্বীপে মাহফুজ-সুফিয়া ফাউন্ডেশনের ইংলিশ অলিম্পিয়াড অনুষ্ঠিত, ৭১৫ শিক্ষার্থীর অংশগ্রহণ, ইংরেজি ভীতি দূর করাই মূল লক্ষ্য

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

শিক্ষার্থীদের ইংরেজি ভাষার প্রতি ভীতি দূর করে আত্মবিশ্বাসী করে তোলা এবং শৈশব থেকেই ইংরেজিতে দক্ষতা অর্জনে উৎসাহিত করার লক্ষ্যে চট্টগ্রামের সন্দ্বীপে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘সন্দ্বীপ ইংলিশ অলিম্পিয়াড মেধাবৃত্তি প্রতিযোগিতা-২০২৬’।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার মুছাপুর হাজী আবদুল বাতেন উচ্চ বিদ্যালয়ে মাহফুজ-সুফিয়া ফাউন্ডেশনের উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সন্দ্বীপের বিভিন্ন  মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে নবম শ্রেণির প্রায় ৭১৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

প্রতিযোগিতাটির পৃষ্ঠপোষকতা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন। আয়োজনটি তত্ত্বাবধানে ছিল মাধ্যমিক সহকারী শিক্ষক পরিষদ ও বাংলাদেশ শিক্ষক সমিতি, সন্দ্বীপ উপজেলা শাখা।

প্রতিযোগিতায় কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন মুছাপুর হাজী আবদুল বাতেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাইনউদ্দীন। পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন একে ফজলুল করিম ও রহিম উল্লাহ। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন নাজমুল ইসলাম। প্রধান পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেন রিয়াদ উদ্দিন ও কাজী আনোয়ার হোসেন।

আয়োজকরা জানান, ইংরেজি ভাষা শেখার ক্ষেত্রে অনেক শিক্ষার্থীর মধ্যে যে জড়তা ও ভীতি কাজ করে, তা দূর করাই এ অলিম্পিয়াডের অন্যতম প্রধান লক্ষ্য। প্রচলিত শ্রেণিকক্ষের পাঠ্যক্রমের বাইরে শিক্ষার্থীদের মেধা যাচাই, ইংরেজি ভাষার প্রতি আগ্রহ সৃষ্টি এবং প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তাদের মতে, বর্তমান বিশ্বে উচ্চশিক্ষা, প্রযুক্তি, গবেষণা ও আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে ইংরেজি ভাষার দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শিক্ষাজীবনের প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের ইংরেজিতে দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি ভাষাটি ব্যবহারে আত্মবিশ্বাসী করে তোলা প্রয়োজন।

মাহফুজ-সুফিয়া ফাউন্ডেশনের উদ্যোগে ধারাবাহিকভাবে তৃতীয়বারের মতো এ প্রতিযোগিতা আয়োজন করতে পেরে সন্তোষ প্রকাশ করেন সংশ্লিষ্টরা। তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ, সুস্থ প্রতিযোগিতার চর্চা এবং ভাষাগত দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে সহায়ক হবে।

সন্দ্বীপের শিক্ষার্থীদের শিক্ষাগত উৎকর্ষ ও সম্ভাবনাকে বিকশিত করার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা। একই সঙ্গে শিক্ষার মানোন্নয়ন ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে সমাজের বিত্তবান ব্যক্তি, শিক্ষানুরাগী ও বিভিন্ন প্রতিষ্ঠানকে শিক্ষামূলক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

দৈনিক পরিবর্তন সংবাদ

উপদেষ্টা সম্পাদক: গোলাম আকবর খন্দকার (সাবেক এমপি)
ভারপ্রাপ্ত সম্পাদক: লেঃ কর্নেল এ কে এম রশিদুন্নবী,পিএসসি ( অবঃ)
সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহাদাৎ হোসেন

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত