দৈনিক পরিবর্তন সংবাদ

রোকেয়া মজিবুল স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সন্দ্বীপে রোকেয়া মজিবুল স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, বৃত্তি পেল ৬৯ শিক্ষার্থী

লায়ন আসলাম চৌধুরীর কাছ থেকে পুরষ্কার নিচ্ছেন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী

চট্টগ্রামের সন্দ্বীপে জেএএম সংস্থার উদ্যোগে রোকেয়া মজিবুল স্মৃতি বৃত্তি পরীক্ষা, শিক্ষা সেমিনার, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় হাজী আবদুল বাতেন উচ্চ বিদ্যালয়ে এ বৃত্তি পরীক্ষা শুরু হয়। দুপুরে অনুষ্ঠিত হয় শিক্ষা সেমিনার ও আলোচনা সভা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক লায়ন আসলাম চৌধুরী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের সাবেক অধ্যাপক ডা. মো. আমির হোসেন, জেএএম সংস্থার নির্বাহী সদস্য নাজনীল মাওলা, অধ্যাপক ডা. সাহেনা আক্তার, কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আমিরুল আনোয়ার চৌধুরী, সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হাওলাদার, সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের ও সদস্যসচিব আলমগীর হোসেন ঠাকুর।

এ ছাড়া বক্তব্য দেন হাজী আবদুল বাতেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনউদ্দীন, বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক মোবারক আলী, বাশিস সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি জামশেদ উদ্দীন এবং বৃত্তি পরিচালনা কমিটির আহ্বায়ক আনিস আকতার টিটু। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাশিস সন্দ্বীপ উপজেলা শাখার সাধারণ সম্পাদক এ কে ফজলুল করিম।
আয়োজক সূত্রে জানা যায়, এবারের বৃত্তি পরীক্ষায় সন্দ্বীপ উপজেলার ২৭টি স্কুল ও মাদ্রাসার নবম শ্রেণির ৩০১ জন শিক্ষার্থী অংশ নেয়। পরীক্ষায় মেধা তালিকায় ২০ জন, ট্যালেন্টপুলে ৩০ জন এবং সাধারণ গ্রেডে ১৯ জনসহ মোট ৬৯ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে।
অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সন্দ্বীপে রোকেয়া মজিবুল স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, বৃত্তি পেল ৬৯ শিক্ষার্থী
0:00 0:00
1.0x
দৈনিক পরিবর্তন সংবাদ

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

সন্দ্বীপে রোকেয়া মজিবুল স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, বৃত্তি পেল ৬৯ শিক্ষার্থী

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

চট্টগ্রামের সন্দ্বীপে জেএএম সংস্থার উদ্যোগে রোকেয়া মজিবুল স্মৃতি বৃত্তি পরীক্ষা, শিক্ষা সেমিনার, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় হাজী আবদুল বাতেন উচ্চ বিদ্যালয়ে এ বৃত্তি পরীক্ষা শুরু হয়। দুপুরে অনুষ্ঠিত হয় শিক্ষা সেমিনার ও আলোচনা সভা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক লায়ন আসলাম চৌধুরী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের সাবেক অধ্যাপক ডা. মো. আমির হোসেন, জেএএম সংস্থার নির্বাহী সদস্য নাজনীল মাওলা, অধ্যাপক ডা. সাহেনা আক্তার, কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আমিরুল আনোয়ার চৌধুরী, সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হাওলাদার, সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের ও সদস্যসচিব আলমগীর হোসেন ঠাকুর।

এ ছাড়া বক্তব্য দেন হাজী আবদুল বাতেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনউদ্দীন, বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক মোবারক আলী, বাশিস সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি জামশেদ উদ্দীন এবং বৃত্তি পরিচালনা কমিটির আহ্বায়ক আনিস আকতার টিটু। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাশিস সন্দ্বীপ উপজেলা শাখার সাধারণ সম্পাদক এ কে ফজলুল করিম।
আয়োজক সূত্রে জানা যায়, এবারের বৃত্তি পরীক্ষায় সন্দ্বীপ উপজেলার ২৭টি স্কুল ও মাদ্রাসার নবম শ্রেণির ৩০১ জন শিক্ষার্থী অংশ নেয়। পরীক্ষায় মেধা তালিকায় ২০ জন, ট্যালেন্টপুলে ৩০ জন এবং সাধারণ গ্রেডে ১৯ জনসহ মোট ৬৯ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে।
অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দৈনিক পরিবর্তন সংবাদ

উপদেষ্টা সম্পাদক: গোলাম আকবর খন্দকার (সাবেক এমপি)
ভারপ্রাপ্ত সম্পাদক: লেঃ কর্নেল এ কে এম রশিদুন্নবী,পিএসসি ( অবঃ)
সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহাদাৎ হোসেন

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত