সন্দ্বীপে ‘সন্দ্বীপ সাহিত্য’র দ্বিতীয় সংখ্যার প্রকাশনা উৎসব অনুষ্ঠিত ২ ঘণ্টা আগে

সন্দ্বীপে সীরাতুন্নবী সা. অলিম্পিয়াড অনুষ্ঠিত, অংশ নেয় ২ হাজার ৩৮৬ শিক্ষার্থী, চার কেন্দ্রে একযোগে পরীক্ষা, উপস্থিতির হার ৯৫ শতাংশের বেশি ২ ঘণ্টা আগে

সন্দ্বীপে মাহফুজ-সুফিয়া ফাউন্ডেশনের ইংলিশ অলিম্পিয়াড অনুষ্ঠিত, ৭১৫ শিক্ষার্থীর অংশগ্রহণ, ইংরেজি ভীতি দূর করাই মূল লক্ষ্য ১১ ঘণ্টা আগে

সন্দ্বীপে রহমতপুর উচ্চ বিদ্যালয়ের উদ্যােগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি ২৯ অক্টোবর ২০২৬

সন্দ্বীপে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন: সচেতনতা বৃদ্ধিতে হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা ২৯ অক্টোবর ২০২৬
দৈনিক পরিবর্তন সংবাদ
আপডেট : শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

সন্দ্বীপে ‘সন্দ্বীপ সাহিত্য’র দ্বিতীয় সংখ্যার প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

সন্দ্বীপে সীরাতুন্নবী সা. অলিম্পিয়াড অনুষ্ঠিত, অংশ নেয় ২ হাজার ৩৮৬ শিক্ষার্থী, চার কেন্দ্রে একযোগে পরীক্ষা, উপস্থিতির হার ৯৫ শতাংশের বেশি

সন্দ্বীপে মাহফুজ-সুফিয়া ফাউন্ডেশনের ইংলিশ অলিম্পিয়াড অনুষ্ঠিত, ৭১৫ শিক্ষার্থীর অংশগ্রহণ, ইংরেজি ভীতি দূর করাই মূল লক্ষ্য

সন্দ্বীপে রোকেয়া মজিবুল স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, বৃত্তি পেল ৬৯ শিক্ষার্থী

২০ ডিসেম্বর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা, চলবে চার দিন

মাধ্যমিকে ইংরেজি-গণিত পড়াচ্ছেন ২০ হাজারের বেশি অযোগ্যতাসম্পন্ন শিক্ষক

একাদশে ভর্তির তৃতীয় ধাপে আবেদন ২৬ অক্টোবর থেকে

রাশিয়ায় আইন বিষয়ে সরকারি বৃত্তির সুযোগ, আবেদন ৬ নভেম্বর পর্যন্ত

সাহিত্য- সংস্কৃতি ও সৃজনশীলতা বিকাশে নতুন সম্ভাবনার প্রত্যাশা

সন্দ্বীপে ‘সন্দ্বীপ সাহিত্য’র দ্বিতীয় সংখ্যার প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

সন্দ্বীপে ‘সন্দ্বীপ সাহিত্য’র দ্বিতীয় সংখ্যার প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

সাহিত্যচর্চা, সৃজনশীলতা এবং দ্বীপের নিজস্ব সাহিত্য-সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে চট্টগ্রামের সন্দ্বীপে মননশীল বাংলা ত্রৈমাসিক লিটল ম্যাগাজিন ‘সন্দ্বীপ সাহিত্য’র দ্বিতীয় সংখ্যার প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৩টায় সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্সের এসডিআই হলরুমে সন্দ্বীপ সাহিত্য পরিষদের আয়োজনে এ প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসডিআই সন্দ্বীপ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক ফজলুল হক, নাট্যকার আবুল কাশেম শিল্পী, সন্দ্বীপ প্রেসক্লাবের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন, কবি নীলাঞ্জন বিদ্যুৎ, কবি ও গীতিকার মারজান আহসান মুক্তা, সাহিত্যকর্মী ও শিক্ষিকা জাহিদা বেগম পাহিমা, কবি, সাংবাদিক ও লিটল ম্যাগাজিন সম্পাদক বাদল রায় স্বাধীন, সাহিত্যকর্মী কাজী আনোয়ার হোসেন, সাংবাদিক ইলিয়াস সুমন, ইসমাঈল হোসেন মনি, নওশাদ আকরাম, মাহমুদুর রহমান, আব্দুর রহমান ঈমন, নজরুল নাঈম, আবিদুর রহমান মান্না ও অমর বিশ্বাসসহ সন্দ্বীপের বিভিন্ন শ্রেণি-পেশার সাহিত্যপ্রেমী, লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

‘সন্দ্বীপ সাহিত্য’ একটি মননশীল বাংলা ত্রৈমাসিক লিটল ম্যাগাজিন। এর দ্বিতীয় সংখ্যাটি ১৪৩৩ বঙ্গাব্দের শ্রাবণ, ভাদ্র ও আশ্বিন মাসের সংখ্যা হিসেবে প্রকাশিত হয়েছে। ম্যাগাজিনটির সম্পাদক কবি ও গীতিকার কাজী শামসুল আহসান খোকন এবং প্রকাশক সাংবাদিক ইলিয়াস কামাল বাবু।

প্রকাশনাটিতে সন্দ্বীপের সাহিত্য, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও সৃজনশীলতার নানা দিক তুলে ধরার পাশাপাশি নবীন ও প্রবীণ লেখকদের চিন্তা, ভাবনা ও সৃষ্টিশীল লেখার সুযোগ তৈরি হয়েছে। স্থানীয় সাহিত্য ও সংস্কৃতিকে জাতীয় পরিসরে পরিচিত করার ক্ষেত্রেও এ ধরনের প্রকাশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি জনপদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে সংরক্ষণ এবং পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে সাহিত্যচর্চার বিকল্প নেই। সন্দ্বীপের নিজস্ব সাহিত্য-সংস্কৃতির বিকাশে ‘সন্দ্বীপ সাহিত্য’র মতো উদ্যোগ প্রশংসনীয়। এ ধরনের প্রকাশনা নবীন লেখকদের উৎসাহিত করার পাশাপাশি দ্বীপের সাহিত্যাঙ্গনে নতুন চিন্তা ও সৃজনশীলতার ক্ষেত্র তৈরি করবে।

সাহিত্যচর্চার এই ধারাবাহিকতা অব্যাহত রেখে ‘সন্দ্বীপ সাহিত্য’ আগামী দিনেও দ্বীপের সাহিত্য, সংস্কৃতি ও মননশীল চিন্তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত সাহিত্যপ্রেমীরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সন্দ্বীপে ‘সন্দ্বীপ সাহিত্য’র দ্বিতীয় সংখ্যার প্রকাশনা উৎসব অনুষ্ঠিত
0:00 0:00
1.0x
দৈনিক পরিবর্তন সংবাদ

রোববার, ০১ নভেম্বর ২০২৬

সন্দ্বীপে ‘সন্দ্বীপ সাহিত্য’র দ্বিতীয় সংখ্যার প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

সাহিত্যচর্চা, সৃজনশীলতা এবং দ্বীপের নিজস্ব সাহিত্য-সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে চট্টগ্রামের সন্দ্বীপে মননশীল বাংলা ত্রৈমাসিক লিটল ম্যাগাজিন ‘সন্দ্বীপ সাহিত্য’র দ্বিতীয় সংখ্যার প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৩টায় সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্সের এসডিআই হলরুমে সন্দ্বীপ সাহিত্য পরিষদের আয়োজনে এ প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসডিআই সন্দ্বীপ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক ফজলুল হক, নাট্যকার আবুল কাশেম শিল্পী, সন্দ্বীপ প্রেসক্লাবের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন, কবি নীলাঞ্জন বিদ্যুৎ, কবি ও গীতিকার মারজান আহসান মুক্তা, সাহিত্যকর্মী ও শিক্ষিকা জাহিদা বেগম পাহিমা, কবি, সাংবাদিক ও লিটল ম্যাগাজিন সম্পাদক বাদল রায় স্বাধীন, সাহিত্যকর্মী কাজী আনোয়ার হোসেন, সাংবাদিক ইলিয়াস সুমন, ইসমাঈল হোসেন মনি, নওশাদ আকরাম, মাহমুদুর রহমান, আব্দুর রহমান ঈমন, নজরুল নাঈম, আবিদুর রহমান মান্না ও অমর বিশ্বাসসহ সন্দ্বীপের বিভিন্ন শ্রেণি-পেশার সাহিত্যপ্রেমী, লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

‘সন্দ্বীপ সাহিত্য’ একটি মননশীল বাংলা ত্রৈমাসিক লিটল ম্যাগাজিন। এর দ্বিতীয় সংখ্যাটি ১৪৩৩ বঙ্গাব্দের শ্রাবণ, ভাদ্র ও আশ্বিন মাসের সংখ্যা হিসেবে প্রকাশিত হয়েছে। ম্যাগাজিনটির সম্পাদক কবি ও গীতিকার কাজী শামসুল আহসান খোকন এবং প্রকাশক সাংবাদিক ইলিয়াস কামাল বাবু।

প্রকাশনাটিতে সন্দ্বীপের সাহিত্য, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও সৃজনশীলতার নানা দিক তুলে ধরার পাশাপাশি নবীন ও প্রবীণ লেখকদের চিন্তা, ভাবনা ও সৃষ্টিশীল লেখার সুযোগ তৈরি হয়েছে। স্থানীয় সাহিত্য ও সংস্কৃতিকে জাতীয় পরিসরে পরিচিত করার ক্ষেত্রেও এ ধরনের প্রকাশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি জনপদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে সংরক্ষণ এবং পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে সাহিত্যচর্চার বিকল্প নেই। সন্দ্বীপের নিজস্ব সাহিত্য-সংস্কৃতির বিকাশে ‘সন্দ্বীপ সাহিত্য’র মতো উদ্যোগ প্রশংসনীয়। এ ধরনের প্রকাশনা নবীন লেখকদের উৎসাহিত করার পাশাপাশি দ্বীপের সাহিত্যাঙ্গনে নতুন চিন্তা ও সৃজনশীলতার ক্ষেত্র তৈরি করবে।

সাহিত্যচর্চার এই ধারাবাহিকতা অব্যাহত রেখে ‘সন্দ্বীপ সাহিত্য’ আগামী দিনেও দ্বীপের সাহিত্য, সংস্কৃতি ও মননশীল চিন্তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত সাহিত্যপ্রেমীরা।

দৈনিক পরিবর্তন সংবাদ

উপদেষ্টা সম্পাদক: গোলাম আকবর খন্দকার (সাবেক এমপি)
ভারপ্রাপ্ত সম্পাদক: লেঃ কর্নেল এ কে এম রশিদুন্নবী,পিএসসি ( অবঃ)
সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহাদাৎ হোসেন

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত