শিক্ষার্থীদের মধ্যে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে চট্টগ্রামের সন্দ্বীপে অনুষ্ঠিত হয়েছে সীরাতুন্নবী (সা.) অলিম্পিয়াড–২০২৬। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, সন্দ্বীপ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ অলিম্পিয়াডে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ২ হাজার ৩৮৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় সন্দ্বীপ উপজেলার চারটি কেন্দ্রে একযোগে এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। কেন্দ্রগুলো হলো—গাছুয়া এ কে একাডেমি, পূর্ব সন্দ্বীপ উচ্চ বিদ্যালয়, এনাম নাহার বালিকা উচ্চ বিদ্যালয় ও সাউথ সন্দ্বীপ কলেজ।
আয়োজক সূত্রে জানা যায়, চারটি কেন্দ্রে মোট ২ হাজার ৫০৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিবন্ধন করে। এর মধ্যে ২ হাজার ৩৮৬ জন পরীক্ষায় উপস্থিত ছিল এবং অনুপস্থিত ছিল ১১৮ জন। সে হিসাবে পরীক্ষায় শিক্ষার্থীদের উপস্থিতির হার ছিল প্রায় ৯৫ দশমিক ২৮ শতাংশ।
কেন্দ্রভিত্তিক উপস্থিতির তথ্যে দেখা যায়, গাছুয়া এ কে একাডেমিতে নিবন্ধিত ৮৩১ জনের মধ্যে উপস্থিত ছিল ৮০৪ জন। পূর্ব সন্দ্বীপ উচ্চ বিদ্যালয়ে ৭৮৬ জনের মধ্যে ৭১৯ জন, এনাম নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ে ২৮৫ জনের মধ্যে ২৭৩ জন এবং সাউথ সন্দ্বীপ কলেজ কেন্দ্রে ৬১৫ জনের মধ্যে ৫৯০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
অলিম্পিয়াডের সার্বিক পরিবেশ ও কার্যক্রম পরিদর্শন করেন আদর্শ শিক্ষক ফেডারেশন, চট্টগ্রাম উত্তর জেলার উপদেষ্টা মুহাম্মদ আলাউদ্দীন শিকদার, সন্দ্বীপ উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ, সভাপতি মাওলানা এ. এস. এম. হালিম উল্যাহ এবং গণ-উন্নয়ন পরিষদ (ইউ.এস.এ.)-এর সভাপতি ফখরুল ইসলাম।
আয়োজকরা জানান, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, কর্ম ও আদর্শ সম্পর্কে শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধি, তাঁর শিক্ষা ও সুন্নাহর প্রতি অনুরাগ সৃষ্টি এবং শিক্ষার্থীদের নৈতিক ও চারিত্রিক উৎকর্ষ সাধনে উদ্বুদ্ধ করাই এ অলিম্পিয়াড আয়োজনের মূল লক্ষ্য। শুধু পাঠ্যবইয়ের শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের মধ্যে মানবিকতা, সততা, সহনশীলতা, শিষ্টাচার ও নৈতিক দায়িত্ববোধ জাগ্রত করতেও এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।
চারটি কেন্দ্রে বিপুলসংখ্যক শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন আয়োজকরা। তাঁদের মতে, শিক্ষার্থীদের মাঝে মহানবী (সা.)-এর আদর্শ ও জীবনচর্চার আগ্রহ তৈরিতে এ ধরনের জ্ঞানভিত্তিক আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখা প্রয়োজন।
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, সন্দ্বীপ উপজেলার উদ্যোগে এ অলিম্পিয়াডের আয়োজন করা হয়।

রোববার, ০১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

মতামত