রাজধানীর বাংলামটর বিশ্বসাহিত্যকেন্দ্রে বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হলো “ময়ূরপঙ্খী বিজনেস, উদ্যোক্তা, কালচার ও লিডারশীপ সামিট-২০২৬” এবং ময়ূরপঙ্খীর ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী। ময়ূরপঙ্খী ফাউন্ডেশন ও ময়ূরপঙ্খী ইন্টারন্যাশনালের উদ্যোগে এবং আর. এস ইভেন্ট মিডিয়ার ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানের পরিচালক ছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুহিত সুমন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের জি.এম এবং ঢাকা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ কামরুল ইসলাম। অনুষ্ঠানে দেশব্যাপী তরুণ উদ্যোক্তাদের প্রেরণা জোগানোর লক্ষ্যে নানা আলোচনা ও সংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বিশেষভাবে তরুণ মডেল ও অভিনেত্রী তানিয়া ইসলাম তার উদ্যোক্তা ও সামাজিক অবদানের জন্য সম্মাননা অর্জন করেন। তানিয়া ইসলাম বলেন, “একমাত্র স্বীকৃতি নয়, এটি আমাকে আরও বেশি সমাজসেবামূলক ও সৃজনশীল উদ্যোগ নিতে অনুপ্রাণিত করবে। এই সম্মাননা তরুণদের মধ্যে উদ্যোক্তা মনোভাব জাগ্রত করার অন্যতম প্রেরণা।”
আয়োজকরা উল্লেখ করেন, সামিটটি ভবিষ্যতের উদ্যোক্তা, শিল্পী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বাংলাদেশে নতুন উদ্যোক্তা সংস্কৃতি বিকাশে মাইলফলক হয়ে থাকবে। ভবিষ্যতে একজন সফল মডেল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখছেন তানিয়া ইসলাম। মডেল হিসেবে দেশের হয়ে সুনাম বয়ে আনতে চান এই মডেল। একই সঙ্গে সুস্থ জীবনযাপনের গুরুত্ব তুলে ধরে সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে চান তিনি।

আপনার মতামত লিখুন :