প্রিন্ট এর তারিখ : ০৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬
নাঙ্গলকোটের আদ্রা ইউনিয়নে সুবিধাবঞ্চিতদের জন্য বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প
হামেদ আল আব্দুল্লাহ মজুমদার , রিপোর্টার ||
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আদ্রা এলাকায় সুবিধাবঞ্চিত ও অসচ্ছল মানুষের জন্য বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আগামী ৭ নভেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত আদ্রা ক্বারী বাড়ি সংলগ্ন মাঠে এ ক্যাম্প অনুষ্ঠিত হবে।ক্যাম্পে আগত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ, বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ওষুধ ও চশমা প্রদান করা হবে। পাশাপাশি ছানি পড়া রোগীদের জন্য লায়ন্স চক্ষু হাসপাতাল ঢাকা-এর সহযোগিতায় বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, আদ্রা ক্বারী বাড়ি সংলগ্ন মাঠ, তুগুরিয়া–ওমরগঞ্জ সড়ক সংলগ্ন, আদ্রা, ভোলাইন বাজার, নাঙ্গলকোট, কুমিল্লা এলাকায় এ সেবা ক্যাম্প অনুষ্ঠিত হবে।ক্যাম্পটি পরিচালনা করছে Lions Club of Dhaka Capital Central, Dist.-315, B-3। ব্যবস্থাপনা ও সার্বিক সহযোগিতায় রয়েছে Zariya Charity এবং আলোকধারা সামাজিক সংগঠন।আয়োজকরা জানান, এলাকার অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। বিশেষ করে যেসব মানুষ অর্থের অভাবে নিয়মিত চক্ষু পরীক্ষা বা চিকিৎসা করাতে পারেন না, তারা এ ক্যাম্পের মাধ্যমে প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ গ্রহণের সুযোগ পাবেন।
এ ছাড়া ছানি রোগীদের শনাক্ত করে প্রয়োজনীয় ক্ষেত্রে বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে। ফলে এ উদ্যোগের মাধ্যমে এলাকার দরিদ্র ও অসচ্ছল মানুষের জন্য চক্ষু চিকিৎসায় গুরুত্বপূর্ণ সহায়তা পাওয়া যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত