প্রিন্ট এর তারিখ : ২৯ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬
সন্দ্বীপে রহমতপুর উচ্চ বিদ্যালয়ের উদ্যােগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র্যালি
নওশাদ আকরাম, স্টাফ রিপোর্টার ||
ডেঙ্গু মশার প্রজনন ও উপদ্রব কমানো এবং জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামের সন্দ্বীপে রহমতপুর উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশের গুরুত্ব তুলে ধরা এবং শিক্ষার্থীসহ স্থানীয় জনগণকে সচেতন করার উদ্দেশ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। ডেঙ্গুর বিস্তার রোধে বাড়ির আঙিনা, বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও যেন পানি জমে মশার প্রজননক্ষেত্র তৈরি না হয়, সে বিষয়ে সচেতনতা সৃষ্টিই ছিল এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহমতপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জনাব লায়ন মো. আরিফ।কর্মসূচির মাধ্যমে পরিচ্ছন্নতা বজায় রাখা, জমে থাকা পানি অপসারণ এবং ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরা হয়। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসচেতনতা গড়ে তোলার পাশাপাশি সমাজের অন্যান্য মানুষকেও পরিচ্ছন্নতা কার্যক্রমে উদ্বুদ্ধ করবে বলে আশা করা হচ্ছে।ডেঙ্গু প্রতিরোধে শুধু ব্যক্তিগত সচেতনতা নয়, বরং পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংস করার মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব।
রহমতপুর উচ্চ বিদ্যালয়ের এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে পরিচ্ছন্নতা এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বার্তা ছড়িয়ে পড়বে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত