প্রিন্ট এর তারিখ : ২৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬
সৌদি আরবের কারণে বিঘ্নিত ১৪১ ফ্লাইট, ভোগান্তিতে ২১ হাজার যাত্রী
মুন্নি আক্তার, সম্পাদকীয় বিভাগ ||
সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় বিধিনিষেধের কারণে বাংলাদেশ থেকে চলাচলকারী ১৪১টি সরাসরি ও ট্রানজিট ফ্লাইট বিঘ্নিত হয়েছে। এতে মোট ২১ হাজার ৯৩৩ জন যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিঘ্নিত ফ্লাইটগুলোর মধ্যে কয়েকটি বাতিল করা হয়েছে, অন্যগুলো স্থগিত রয়েছে।শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১১টার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।সরাসরি ফ্লাইট ৬৬টি, ট্রানজিs. ট ৭৫টিবেবিচকের তথ্য অনুযায়ী, বিঘ্নিত সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২৭টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ১৯টি এবং রিয়াদ এয়ারের ১০টি ফ্লাইট রয়েছে। সব মিলিয়ে সরাসরি ফ্লাইটের সংখ্যা ৬৬টি।অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২৯টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, সালাম এয়ারের ৭টি, এয়ার ইন্ডিয়ার ৭টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট চলাচলে প্রভাব পড়েছে। এসব ট্রানজিট ফ্লাইটের সংখ্যা মোট ৭৫টি।দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট বাতিলইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলার প্রেক্ষাপটে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে বিধিনিষেধ আরোপের কারণে গত ১১ অক্টোবর থেকে ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট চলাচল ব্যাহত হচ্ছে।এ পরিস্থিতিতে তিন দফায় ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, বিমানের দাম্মামগামী ফ্লাইট ২৫ অক্টোবর পর্যন্ত এবং রিয়াদগামী ফ্লাইট ৩১ অক্টোবর পর্যন্ত বাতিল করা হয়েছে।ভোগান্তিতে যাত্রীরাফ্লাইট বাতিল ও স্থগিত হওয়ায় বিপাকে পড়েছেন হাজারো যাত্রী। বিশেষ করে সৌদি আরবগামী ও ট্রানজিট যাত্রীদের ভ্রমণ পরিকল্পনায় পরিবর্তন আনতে হচ্ছে। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।পরিবর্তন সংবাদ/এসআর
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত