প্রিন্ট এর তারিখ : ২৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬
সালমানই কি ছিলেন হামলার মূল লক্ষ্য? টাইগার শ্রফের গাড়িতে গুলির ঘটনায় নতুন তথ্য
মুন্নি আক্তার, সম্পাদকীয় বিভাগ ||
বলিউড তারকা সালমান খানকে ঘিরে নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে গুলির ঘটনায় তদন্তে উঠে এসেছে, হামলাকারীদের প্রাথমিক লক্ষ্য সালমান খানও হয়ে থাকতে পারেন। তাঁর বাড়ির আশপাশে নজরদারি চালানোর তথ্য পেয়েছে মুম্বাই পুলিশ। তবে সালমানই হামলার মূল লক্ষ্য ছিলেন কি না, তা এখনো নিশ্চিত নয়।গত রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। ফুটবল খেলে ফেরার সময় এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, মোটরসাইকেলে আসা তিন সন্দেহভাজনের মধ্যে দুজন গুলি চালান। টাইগার অক্ষত থাকলেও তাঁর গাড়িচালক ও এক অটোরিকশাচালক আহত হন। ঘটনার পর মোটরসাইকেলে পালিয়ে যান অভিযুক্ত ব্যক্তিরা।বৃহস্পতিবার (২২ অক্টোবর) পর্যন্ত এ ঘটনায় ১০ জনকে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে। তাঁদের মধ্যে সন্দেহভাজন তিন হামলাকারী রেহান আনসারি, ফুল সিং ও ঋত্বিককে ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠিয়েছেন আদালত।সালমানকে ঘিরে কী তথ্য পেল পুলিশএনডিটিভি ও ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, সন্দেহভাজন ব্যক্তিরা মুম্বাইয়ে এসে প্রথমে সালমানের বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের আশপাশে যান। সেখানে পুলিশ ও সশস্ত্র নিরাপত্তারক্ষীদের উপস্থিতি দেখে তাঁরা পরিকল্পনা পরিবর্তন করে থাকতে পারেন বলে তদন্তসংশ্লিষ্ট সূত্রের ধারণা।পরে তাঁদের নজর পড়ে টাইগার শ্রফের ওপর। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও দেখে তাঁরা জানতে পারেন, টাইগার নিয়মিত জুহুর একটি মাঠে ফুটবল খেলতে যান। সেখানে তাঁর নিরাপত্তাব্যবস্থা তুলনামূলক কম বলে ধারণা করেছিলেন সন্দেহভাজন ব্যক্তিরা।টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, হামলার অন্তত ১০ দিন আগে থেকে মাঠটির আশপাশে নজরদারি চালানো হয়েছিল। ১১ অক্টোবরও সেখানে গিয়েছিলেন সন্দেহভাজন ব্যক্তিরা। তবে সেদিন টাইগার মাঠে না আসায় হামলা হয়নি বলে ধারণা করা হচ্ছে। পরে ১৮ অক্টোবর তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়।দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, সন্দেহভাজন ব্যক্তিরা মুম্বাইয়ে অবস্থানকালে সালমান ছাড়াও আমির খান ও রণবীর সিংয়ের বাড়ির আশপাশে গিয়েছিলেন। তাঁদের উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।অস্ত্র ও অর্থের উৎস নিয়ে তদন্ততদন্তে অস্ত্র সরবরাহ এবং অর্থ লেনদেনের একটি চক্রের সন্ধান পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, অমৃতসর থেকে সংগ্রহ করা একটি আগ্নেয়াস্ত্র দিল্লি হয়ে মুম্বাইয়ে পৌঁছানো হয়। রাধা ভার্মা ও ববিতা রাও নামের দুই নারী অস্ত্রটি মুম্বাইয়ে পৌঁছে দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে।অন্যদিকে, টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারী ও তাঁদের সহযোগীদের কাছে প্রায় দুই লাখ রুপি পৌঁছানোর তথ্য পেয়েছেন তদন্তকারীরা। এর মধ্যে ২৫ হাজার রুপিতে একটি পুরোনো মোটরসাইকেল কেনা হয়েছিল বলে পুলিশের দাবি। অর্থের কিছু অংশ ডিজিটাল লেনদেনের মাধ্যমে পাঠানো হয়।হামলায় ব্যবহৃত অস্ত্র ফেলে দেওয়া হয়েছে বলে সন্দেহ করছে পুলিশ। অস্ত্র উদ্ধারের পাশাপাশি সংশ্লিষ্ট মুঠোফোন ও যোগাযোগের তথ্যও যাচাই করা হচ্ছে।বিষ্ণোই গ্যাংয়ের যোগসূত্র খতিয়ে দেখছে পুলিশহামলার পরিকল্পনায় অনিল পণ্ডিত নামের এক ব্যক্তির সম্ভাব্য ভূমিকা তদন্ত করছে পুলিশ। তাঁর সঙ্গে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের যোগাযোগ রয়েছে বলে অভিযোগ। এ ঘটনায় গ্যাংটির সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে পরিচিত শুভম লোঙ্কারের নামও উঠে এসেছে।টাইগারের গাড়িতে গুলির ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও বার্তায় নিজেকে অনিল পণ্ডিত পরিচয় দেওয়া এক ব্যক্তি হামলার দায় স্বীকার করেন বলে জানা গেছে। ওই বার্তায় সালমানের সঙ্গে কাজ করা ব্যক্তিদেরও হুমকি দেওয়া হয়। তবে অডিওটির সত্যতা ও বক্তার পরিচয় স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন, হামলাকারীদের সঙ্গে কথিত পরিকল্পনাকারীদের যোগাযোগ কীভাবে হয়েছিল এবং তাঁদের উদ্দেশ্য নির্দিষ্ট কোনো তারকাকে আক্রমণ করা, নাকি বলিউডে আতঙ্ক সৃষ্টি করা।সালমানের বাড়িতে বাড়তি নিরাপত্তানতুন তথ্য সামনে আসার পর সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, তাঁর বাড়ির বাইরে অত্যাধুনিক সাবমেশিনগানসহ বিশেষ কমান্ডো মোতায়েন করা হয়েছে।সালমান আগে থেকেই ওয়াই-প্লাস নিরাপত্তা পান। তাঁর চলাফেরার সময় সশস্ত্র পুলিশ সদস্যরা সঙ্গে থাকেন। কোনো অনুষ্ঠানে অংশ নিলে সংশ্লিষ্ট এলাকাতেও বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়।এর আগে ২০২৪ সালের ১৪ এপ্রিল বান্দ্রায় সালমানের বাড়ির বাইরে গুলির ঘটনা ঘটে। একই বছরের ১২ অক্টোবর মুম্বাইয়ে গুলিতে নিহত হন তাঁর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকি। দুটি ঘটনাতেই বিষ্ণোই গ্যাংয়ের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। তবে এসব মামলার বিচারিক প্রক্রিয়া এখনো শেষ হয়নি।বলিউড তারকাদের নিরাপত্তা নিয়ে বাড়ছে শঙ্কাটাইগার শ্রফের ওপর হামলার আগে চলচ্চিত্র নির্মাতা রোহিত শেঠির বাড়িতে গুলিবর্ষণ এবং অভিনেতা রণবীর সিংকে চাঁদা চেয়ে হুমকি দেওয়ার অভিযোগ সামনে আসে। একের পর এক ঘটনায় বলিউড তারকাদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।এ বিষয়ে অভিনেতা মনোজ বাজপেয়ীও প্রতিক্রিয়া জানিয়েছেন। তাঁর মতে, চলচ্চিত্রজগৎ দীর্ঘদিন ধরেই অপরাধী চক্রের সহজ লক্ষ্য হয়ে আছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।টাইগার শ্রফের গাড়িতে গুলির ঘটনায় মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখার তদন্ত অব্যাহত রয়েছে। সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ, অস্ত্রের উৎস শনাক্ত এবং অর্থ লেনদেনের তথ্য যাচাই করা হচ্ছে। একই সঙ্গে অন্য তারকাদের ওপর হামলার কোনো পরিকল্পনা ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সালমান খানসহ বলিউডের একাধিক তারকার নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকছেই।পরিবর্তন সংবাদ/এসআর
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত