ঢাকা রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

নিরাপত্তা বিবেচনায় বাংলাদেশ থেকে কূটনীতিক পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১ জানুয়ারী, ২০২৬, ১০:৩৮ দুপুর

ছবি: সংগৃহীত

নিরাপত্তাজনিত ঝুঁকি বিবেচনায় বাংলাদেশে কর্মরত ভারতীয় কূটনৈতিক কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। সাম্প্রতিক পরিস্থিতি মূল্যায়ন করে কেন্দ্রীয় সরকার পর্যায়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার এই সিদ্ধান্ত কার্যকর করার প্রক্রিয়া শুরু হয়েছে। ভারতের প্রধান কূটনৈতিক মিশন ঢাকাসহ খুলনা, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটে অবস্থিত সহকারী হাইকমিশনগুলো থেকে সংশ্লিষ্ট কূটনীতিক ও কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ধাপে ধাপে দেশে ফেরত পাঠানো হচ্ছে।

তবে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বাংলাদেশে ভারতের হাইকমিশন ও সহকারী হাইকমিশনগুলোর কার্যক্রম স্বাভাবিকভাবেই চলবে। কূটনৈতিক সেবা ও দাপ্তরিক কাজকর্মে কোনো ধরনের স্থবিরতা তৈরি হবে না বলে আশ্বস্ত করেছে নয়াদিল্লি।

কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, এটি কোনো কূটনৈতিক সম্পর্কের অবনতি নয়; বরং বাংলাদেশের বর্তমান বাস্তবতা বিবেচনায় একটি সতর্কতামূলক পদক্ষেপ। নিরাপত্তা ঝুঁকি এড়াতেই পরিবার-পরিজনদের সাময়িকভাবে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

Link copied!